সদ্য সমাপ্ত ইউরো ফাইনালের শুরুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল রিয়ালের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। যদিও তার অনুপস্থিতিতে ফ্রান্সকে কাঁদিয়ে শিরোপা জিতেছে পর্তুগাল। জানা গেছে, ওই চোট কাটিয়ে সেপ্টেম্বরে মাঠে ফিরবেন সিআর সেভেন।
স্প্যানিশ মিডিয়া জানিয়েছে, ৩১ বছর বয়সী রোনালদো হাঁটুর ইনজুরিতে রয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার দুটি ম্যাচ মিস করবেন পর্তুগাল অধিনায়ক। স্পেনের ঘরোয়া লিগে লস ব্লাঙ্কোসদের তৃতীয় ম্যাচে তার ফেরার কথা রয়েছে।
এদিকে, ইনস্টাগ্রামে ভক্তদের রোনালদো বলেন ‘আমি আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি আমি তাদের জানিয়ে দিতে চাই যে, সব কিছু ঠিকঠাক চলছে। আমি আরও অনেক শক্তিশালী হয়েই মাঠে ফিরব। দীর্ঘজীবী হোক, পর্তুগাল।’
/এমআর/








