মরিনহোর কৌশল ফাঁস করলেন স্ত্রী

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০১৬, ১৫:০৩আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৫:১৬

কোনও না কোনওভাবে সংবাদ মাধ্যমে মুখরোচক খবর জোগান ‌‌‌দেওয়া যেন হোসে মরিনহোর নিয়তি হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগে শোনা গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন বসের বাড়ি চোরের আক্রমণের শিকার হয়েছে। তবে সে যাত্রায় কোনও ক্ষতি না হলেও এবার কিন্তু বেশ বিপদেই পড়েছেন স্বঘোষিত স্পেশাল ওয়ান। মরিনহোর এই ছবি টুইটারে পোস্ট করেন তার স্ত্রী।

ম্যানইউকে ঘিরে সাজানো তার রণকৌশল ফাঁস হয়ে গেছে! মরিনহোর স্ত্রী মাতিলদে'র এক ভুলের কারণেই এই 'সর্বনাশ'। মাতলিদের টুইটারে মরিনহোর একটি ছবি পোস্ট করেছেন। ছবির পেছনে দেখা যাচ্ছে একটি কাগজে ম্যানইউকে ঘিরে রণকৌশল সাজিয়ে রেখেছেন মরিনহো। বিষয়টি হয়তো খেয়াল করেননি মাতিলদে। কিন্তু তার এই ভুলের কারণে ফাঁস হয়ে গেল মরিনহোর রণকৌশল।

এতে দেখা গেছে, প্রতিপক্ষের গোলমুখে আছেন মার্কার রাশফোর্ড ও জ্লাতান ইব্রাহিমোভিচ। স্ট্রাইকারদের পেছনে ওয়েন রুনি ও হুয়ান মাতা। সবচেয়ে মজার ব্যাপার হলো মিডফিল্ডার হিসেবে পল পগবাকে দলে রেখেছেন মরিনহো। যদিও এখনও জুভেন্টাসে আছেন ফরাসি এই মিডফিল্ডার। মরিনহো পগবাকে ম্যানইউতে আনার চেষ্টা করছেন বলে গণমাধ্যমে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে কয়েকদিন ধরেই। পেছনে ব্ল্যাকবোর্ডে মরিনহোর রণকৌশল

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম