রোনালদোর নামে হচ্ছে বিমানবন্দর

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০১৬, ১৪:০৯আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৪:৪২

রোনালদোর নামে হচ্ছে বিমানবন্দর পর্তুগালকে ইতিহাসে প্রথমবারের মতো ইউরো শিরোপা পাইয়ে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর এমন কীর্তিকে স্মরণীয় করে রাখতেই রোনালদোকে পুরস্কৃত করছে তার নিজের শহর মাদেইরা।

রাষ্ট্রীয়ভাবে এই শহরের বিমানবন্দরটির নাম বদলে রোনালদোর নামে রাখার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকারের প্রেসিডেন্ট মিগুয়েল আলবুকেরকে। তিনি ঘোষণা দেন, মাদেইরার ফুনচালে সান্তা কাতারিনা বিমানবন্দরের নাম রাখা হবে ক্রিস্টিয়ানো রোনালদো বিমানবন্দর।

এছাড়া গত শুক্রবার রোনালদো তার নিজের শহরে ‘সিআর-সেভেন’ নামের বিলাসবহুল একটি হোটেল উদ্বোধন করেছেন।  

এ প্রসঙ্গে রোনালদো বলেন, ‘আমি কখনও চিন্তা করিনি এই ৩১ বছর বয়সে হোটেলের মালিক হবো।’

উল্লেখ্য, গত ১০ জুলাই রোনালদোর নেতৃত্বে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে পর্তুগাল।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম