প্রাক-মৌসুম ম্যাচে সোমবার মুখোমুখি হওয়ার কথা ছিল দুই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটির। চীনে এই ম্যাচটি হওয়ার কথা থাকলেও সেই ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। ভারি বর্ষণে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় ম্যাচটি বাতিল করা হয়েছে।
দুই দলের সম্মতি নিয়েই ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আর আগে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা নিজের খেলোয়াড়দের ইনজুরি এড়িয়ে চলার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। আর ম্যানইউ কোচ মরিনহো বেইজিংয়ে ম্যাচটির ভেন্যু বার্ডস নেস্ট স্টেডিয়ামের মাঠের উপরিভাগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
আবহাওয়ার খবরে বলা হয়েছে সোমবারও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরআগের রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে।
/এফআইআর/








