অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির অধিনায়ক বাস্তিয়ান শোয়েনস্টাইগার। শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যমেই নিজের অবসরের এই সিদ্ধান্তের কথা জানান ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার।
নিজের ফেসবুকে তিনি বলেন, ‘জার্মান জাতীয় দলের সব ভক্তদের জানাচ্ছি, আমি আমার কোচকে জানিয়ে দিয়েছি যে জাতীয় দল থেকে আমি অবসর নিতে যাচ্ছি। ১২০ ম্যাচে আমি নিজের দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছি, যেখানে ছিল সফলতা ও সুন্দরতম মুহূর্ত।’
তিনি আরও যোগ করে বলেন, ‘আমি জাতীয় দল, ভক্ত, কোচসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।’
এরফলে ইউরো ২০১৬ তে সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে যাওয়া ম্যাচটিই দেশের হয়ে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে রাইলো।
/এফআইআর/








