মেসিকে নিয়ে বেশি মাতামাতির বিপক্ষে ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০১৬, ১৬:৫১আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৬:৫২

মেসিকে নিয়ে বেশি মাতামাতির বিপক্ষে ম্যারাডোনা কোপা আমেরিকার ফাইনালে হারের পর আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। এরপর থেকে তাকে ফেরাতে শুরু হয়েছে বিভিন্ন রকম তৎপরতা। বার্সা তারকার সঙ্গে কথা বলতে ইতোমধ্যে স্পেন যাওয়ার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি।

তবে মেসিকে নিয়ে বেশি হইচই করার বিপক্ষে দেশটির কিংবদন্তি ফুটবলার ডিয়োগো ম্যারাডোনা। তিনি বলেন, 'মেসিকে নিয়ে মানুষ যত বেশি কথা বলবে, ছেলেটা (মেসি) ততটাই বিরক্ত হয়ে পড়বে। কেউ যদি মনে করে তারা বার্সেলোনায় গিয়ে মেসির সঙ্গে কথা বলবে, আশা করি তারা তা পারবে না। কারণ সে তাদের প্রত্যাখ্যান করতে পারে।’

এদিকে, মেসির অভিমান ভাঙতে ও জর্জ সাম্পাওলিকে কোচের পদে রাজি করাতে নতুন প্রেসিডেন্ট আরমান্ডো পেরেজকে স্পেনে পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। চিলির প্রথম কোপা আমেরিকা জয়ী কোচ সাম্পাওলি সম্প্রতি সেভিয়ার দায়িত্ব কাঁধে নেন।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী