মেসিকে ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছেন নতুন কোচ

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০১৬, ১৬:৩২আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৬:৩৩

মেসিকে ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছেন নতুন কোচ অভিমান ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসবেন লিওনেল মেসি। আর্জেন্টিনাসহ গোটা ফুটবল দুনিয়ায় ভক্তদের চাওয়া এমনই। আর্জেন্টিনার নতুন কোচের দায়িত্ব পাওয়া এদগার্দো বাউজাও সেটাই চান। মেসিকে ঘিরেই দলের রণকৌশল সাজাচ্ছেন তিনি।

বাউজা বলেন, ‘হাতে খুব বেশি সময় নেই। আমার প্রথম দলে খুব একটা পরিবর্তন থাকবে না। তবে আমি ৫-৬ জন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে চাই। আশা করি, মেসির সঙ্গে আলাপ করলে তা তার জাতীয় দলে খেলা চালিয়ে যেতে সাহায্য করবে।’

তিনি আরও বলেন, ‘মেসির কাছে আমি আমার পরিকল্পনা ব্যাখ্যা করতে চাই। মাঠে তার পজিশন নিয়ে আমার ভাবনা রয়েছে। মেসিকে কোনও কিছু নিয়ে বোঝানোর দরকার নেই। পরিকল্পনা মোতাবেক ফুটবল নিয়ে তার সঙ্গে আলোচনা করব।’

প্রসঙ্গত, কোপা আমেরিকার ফাইনালে হারার পর জাতীয় দল থেকে অবসর নেন মেসি। ওই ব্যর্থতার দায় নিয়ে আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়ান জেরার্ডো মার্টিনো। গত মঙ্গলবার আর্জেন্টিনার নতুন কোচের আসনটি অলঙ্কৃত করেন বাউজা।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী