অলিম্পিক ফুটবলে চোখ থাকবে যাদের ওপর

রায়হান মাহমুদ
০৩ আগস্ট ২০১৬, ১৭:৫৩আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৮:০৪

অলিম্পিক ফুটবল ক্লাব ফুটবলে একাধিক শিরোপা জিতলেও আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে কোনও শিরোপা উদযাপন করতে পারেননি নেইমার। নিজ মাঠে এবারের অলিম্পিক ফুটবলের স্বর্ণপদক দিয়ে সেই খরা কাটাতে চান নেইমার। ফুটবলের তীর্থভূমি ব্রাজিলের মাঠে ব্রাজিলবাসীদেও মুখে হাসি ফোটাবেন তিনি এমনটিই ব্রাজিলিয়ানদের প্রত্যাশা। তবে ব্রাজিলের স্বপ্ন বাস্তবায়নের পথে বাঁধা হয়ে থাকবে আর্জেন্টিনা, জার্মানি ও শিরোপাধারী মেক্সিকো।

গতানুগতিক ধারায় রিও ডি জেনিরোতেও এবারের অলিম্পিক আসরের আনুষ্ঠানিক উদ্বোধনের দুই দিন আগে আজই মহিলাদের খেলা দিয়ে আগে শুরু হচ্ছে ফুটবলের প্রতিযোগিতা। তবে পুরুষদের খেলা শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর থেকে।

অলিম্পিক ফুটবল উপস্থাপন করে আগামীর তারকাদের। কারণ এটি অনূর্ধ ২৩ ফুটবল। যদিও প্রতিটি দলের তিনজন খেলোয়াড় এ বয়সসীমা অতিক্রম করতে পারেন। আর এ মানদণ্ডেই ব্রাজিল আবারও দলে রেখেছে বার্সেলেনা তারকা নেইমারকে, বর্তমানে ২৪ বছর বয়স্ক নেইমার ২০১২ সালে লন্ডনে মেক্সিকোর বিপক্ষে হারা ফাইনালে খেলেছিলেন। অায়োজক হিসেবে এবার সরাসরি খেলছে ব্রাজিল।

অলিম্পিক ফুটবলের ১৬টি দলের মাঝে রয়েছে গত বছরের ইউরোপিয়ান অ-২১ চ্যাম্পিয়নশিপের চার সেমিফাইনালিস্ট সুইডেন, পর্তুগাল, জার্মানি ও ডেনমার্ক। দক্ষিণ আমেরিকার প্রতিনিধি হচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। উত্তর আমেরিকা থেকে এসেছে গতবারের চ্যাম্পিয়ন মেক্সিকো ও হন্ডুরাস।

আফ্রিকান প্রতিনিধিরা হলো আলজেরিয়া, নাইজেরিয়া ও দক্ষিন আফ্রিকা। জাপান, ইরাক ও দক্ষিণ কোরিয়া বহন করছে এশিয়ান পতাকা। আর ওশেনিয়া থেকে এসেছে পাপুয়া নিউ গিনি। ১৬ টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং প্রতি গ্রুপ থেকে দুটি দল কোয়ার্টার ফাইনালে যাবে।

এবারের অলিম্পিক ফুটবলে নেইমারের ওপর তো সবার দৃষ্টি থাকবেই তবে এর বাইরে যারা মাঠ কাঁপাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে তারা হলেন: 

অ্যাঞ্জেল কোরেয়া (আর্জেন্টিনা): গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের উজ্জ্বল নামগুলোর অন্যতম এ তরুণ অ্যাটাকার। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ক্লাবকে নিয়ে যাওয়ার পেছনে অন্যতম ভূমিকা রয়েছে তার। যে কারণে কোরেয়ার ওপর অনেক প্রত্যাশা আর্জেন্টিনার।

জিওভানি সিমিওনে (আর্জেন্টিনা): অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ সাবেক আর্জেন্টাইন তারকা দিয়েগো সিমিওনের ২১ বছর বয়স্ক ছেলে জিওভানি আর্জেন্টিনার আগামীর তারকা। রিভারপ্লেটের ও আর্জেন্টিনার হয়ে জিওভানি ইতোমধ্যেই গোলস্কোরিং সেনেসেশন হিসেবে আবির্ভূত হয়েছেন।

গাব্রিয়েল জিসাস (ব্রাজিল): ব্রাজিলের নতুুন নেইমার হিসেবে আখ্যায়িত কার হচ্ছে পালমিরাসের এ ফরোয়ার্ডকে। ব্রাজিলের ঘরোয়া ফুটবলে মাঠ কাঁপানো এ খেলোয়াড় ও নেইমারকে নিয়েই ব্রাজিলের যাবতীয় প্রত্যাশা, আর অলিম্পিক শেষেই গাব্রিয়েল চলে আসছেন ইংল্যান্ডের ম্যনচেস্টার সিটিতে।

জুলিয়ান ব্রান্ট (জার্মানি): ২০ বছর বয়স্ক বায়ার লিভরকুসেনের এ তারকা নিজের প্রতিশ্রুতির স্বাক্ষর রেখেছেন জার্মান কিংবদন্তী গার্ড মুলারের রেকর্ড স্পর্শের মাধ্যমে। গত মৌসুমে বুন্দেসলিগায় টানা ছয় ম্যাচে গোল করে নিজের জাত চিনিয়েছেন এ গোলমেশিন। নিজে করতে শুধু নন গোল করানোতেও তার সমান দক্ষতা।

সন হিউঙ মিন (: কোরিয়া): জার্মান ক্লাব বায়ার লিভারকুসেন থেকে ইপিএলে টটেনহ্যাম হটস্পারে আসা এ দক্ষিণ কোরিয়ান তার আক্রমনাত্মক মেজাজের জন্য সুপরিচিত। দক্ষিণ কোরিয়া অলিম্পিক ফুটবলে যদি কিছু করে তবে তার অগ্রভাগে থাকবেন সন।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক