একনের জোড়া গোলে আরামবাগের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৬, ১৮:৫০আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৮:৫৪

একনের জোড়া গোলে আরামবাগের জয় নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার একনের জোড়া গোলে উত্তর বারিধারাকে ২-১ গোলে হারিয়ে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম জয়ের মুখ দেখেছে আরামবাগ ক্রীড়া সংঘ। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলার দুই অর্ধে দুটি গোল করে দলকে প্রথম জয়ের স্বাদ এনে দেন কেস্টার একন।

আক্রমণাত্মক সূচনার সুফল খেলার ১৯ মিনিটে তুলে নিয়েছিল উত্তর বারিধারা। ডানপ্রান্ত দিয়ে ওপরে উঠে মাপা ক্রস করিেছলেন খালেকুজ্জামান সবুজ। বক্সের মাঝামাঝি জায়গা থেকে হেড করে আরামবাগ গোলরক্ষক মিতুল হাসানকে পরাস্ত করেন মিডফিল্ডার সেন্টু চন্দ্র সেন।

তবে বারিধারার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাত মিনিট স্থায়ী ছিল তাদের অগ্রগামিতা। সমতা আনেন আরামবাগের নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার একন। বক্সের বাম প্রান্ত থেকে কোনাকুনি ফ্রি-কিকে দূরের জালে বল জড়ান কেস্টার।

দ্বিতীয়ার্ধে আরামবাগ আধিপত্য বিস্তার করে খেললেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় নস্ট হয়ে বেশ কটি গোলের সুযোগ। ৬৯ মিনিটে সম্মিলিত আক্রমণের পর মিডর্ফিডার জাফর ইকবাল বক্সের মাঝ থেকে শট নিয়েছিলেন। কিন্তু তা সাইডপোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। তবে ৮১ মিনিটে ম্যাচে দ্বিতীয় গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন কেস্টার। মাঝমাঠ থেকে একটি থ্রু পাস আয়ত্বে নিয়ে একজন ডিফেন্ডারকে কাটিয়ে তিনি কোনাকুনি শটে করেন দলের দ্বিতীয় গোলটি। শেষ পর্যন্ত এটি হয়ে দাঁড়ায় জয়সূচক গোল।

তিন খেলায় আরামবাগের পয়েন্ট চার, সমান খেলায় বারিধারার পয়েন্ট তিন।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম