অভিষেকে কান হারালেন তিনি

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৬, ১৮:১০আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৮:১২

অভিষেকে কান হারালেন তিনি অভিষেকে কত কিছুই না হয়। কেউ করেন আত্মঘাতী গোল,কেউ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, কেউ গোল করে স্মরণীয় করে রাখেন অভিষেক মুহূর্তটাকে। কিন্তু জেরেমি মেনেজ যেন সবকিছু ছাড়িয়ে গেলেন। বলা যায় তার জন্য অভিষেকটা হয়ে উঠলো এক ভয়াবহ দুঃস্বপ্ন। প্রতিপক্ষের মিডফিল্ডার দিদিয়ের ডংয়ের বুটের স্পাইকের আঘাতে কানের বেশ খানিকটা অংশ হারিয়েছেন তিনি।

মাত্র দুই দিন আগেই এসি মিলান থেকে ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব বোর্দোতে নাম লিখিয়েছেন জেরেমি মেনেজ। বুধবার লরিয়ের বিপক্ষেই নতুন দলের হয়ে প্রথম ম্যাচ ছিল এই ফরাসি ফরোয়ার্ডের।

ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় ২৯ বছর বয়সী মেনেজ মাটিতে পড়ে যান। ট্যাকল করতে আসা ডং নিজের ভারসাম্য ধরে রাখতে পারেননি। তখন মেনেজের ডান কানের উপর পা তুলে দেন তিনি। ফলে বুটের নিচে থাকা ধারাল স্পাইক ছিঁড়ে নেয় ডান কানের বেশ খানিকটা। রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়তে হয় তাঁকে।

বোর্দো আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, মেনেজের জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের প্রয়োজন। এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য মেনেজ এবং বোর্দোর কাছে ক্ষমা চেয়েছেন ডং।

মেনেজের দুর্ঘটনার দিনে ম্যাচটি ৩-১ গোলে জিতেছে বোর্দো।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম