ধাক্কা খেলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০১৬, ০৮:১১আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ০৯:০৮

ধাক্কা খেলো ব্রাজিল রিও অলিম্পিক ফুটবলের শুরুতেই ধাক্কা খেলো ব্রাজিল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে গোলশূন্য ড্র করেছে নেইমাররা। এরফলে স্বর্ণ জয়ের স্বপ্নে খানিকটা হোঁচটই খেলো তারা।

বৃহস্পতিবার ম্যাচে মাঠে ছিলেন স্বাগতিক দলের অধিনায়ক ও প্রতিযোগিতার সবচেয়ে বড় তারকা নেইমার। কিন্তু ম্যাচে আলো ছড়াতে পারেননি বার্সা তারকা। মূলত এটি অলিম্পিক অনূর্ধ্ব ২৩ দল। সেখানে ৩ জন বয়সী খেলোয়াড় রাখার নিয়ম রয়েছে। আর তাদেরই একজন নেইমার।

তবে ম্যাচে সুযোগটি পেয়েছিলেন সম্প্রতি ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করা ব্রাজিলের ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস। কিন্তু তার শট পোস্টে লাগলে সেটিও নষ্ট হয়। একইভাবে সুযোগ পায় ১০ জনের দলে পরিণত হওয়া দক্ষিণ আফ্রিকা। কিন্তু তাতেও লক্ষ্যভেদ করতে পারেনি তারা। 

এছাড়া অন্য ম্যাচে ইরাক ও ডেনমার্কের মধ্যে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচটি গোলশূন্য থেকে ড্র হয়েছে।

 উল্লেখ্য, অলিম্পিকে ফুটবলে এখনও স্বর্ণ জিততে পারেনি ব্রাজিল। 

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক