ফুটবলের নগরী এখন ময়মনসিংহ

রায়হান মাহমুদ, ময়মনসিংহ থেকে
০৫ আগস্ট ২০১৬, ১৬:৩৩আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১৬:৪৪

ফুটবলের নগরী এখন ময়মনসিংহ জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ময়মনসিংহ পর্ব উপলক্ষে ময়মনসিংহ যেন এখন এক ফুটবলের নগরী। নগরীর তরুণ প্রজন্মের গন্তব্যস্থল হয়ে দাঁড়িয়েছে ব্রক্ষপুত্র নদের পার থেকে সামান্য দূরে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। যেখানে শিরোপাধারী শেখ জামাল বনাম নতুন পাওয়ারহাউজ চট্টগ্রাম আবাহনীর হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ছুটির দিন বলেই শুক্রবার আনন্দ অবকাশে বিকাল কাটানোর জন্য ইতোমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে ১৫ হাজার আসনের সেই স্টেডিয়াম।

আর এই ম্যাচের জন্যই শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে বিভিন্ন তোরণ। সঙ্গে পোস্টার, ব্যানার ফেস্টুনও শোভা পাচ্ছে। শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা কর্মীরা ছিলেন তৎপর, যেসব হোটেলে দলগুলো উঠেছে সেসব হোটেলে সাধারণ মানুষদের উঠতে দিচ্ছে না পুলিশ। তবে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর কাউকে কাউকে দেওয়া হচ্ছে চেক-ইন করার সুযোগ।

এদিকে ম্যাচ শুরুর আগে ময়মনসিংহকে সুখবর দিয়েছেন ময়মনসিংহ বিভাগের সন্তান ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। সামনের বছর শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক  বাংলাদেশ সুপার লিগে ময়মনসিংহ বিভাগ থেকে একটি দল রাখার ঘোষণা দিয়েছেন তিনি। বলেছেন, দশ কোটি টাকা ব্যয় করা হবে দলের পেছনে আর এজন্য জোর প্রস্তুতিও চলছে।

ময়মনসিংহ স্টেডিয়ামটি পুরোনো হলেও জেলার স্বনামধন্য রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভূঁইয়ার নামে নামকরণটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিনের মধ্যেই এর আনুষ্ঠানিক পুনঃ নামকরণ করবেন বলে জানা গেছে ।

 

/এফআইআর/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম