অলিম্পিক ফুটবলে আশা বাঁচিয়ে রাখলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০১৬, ০৯:২১আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ০৯:২৯

অলিম্পিক ফুটবলে আশা বাঁচিয়ে রাখলো আর্জেন্টিনা আলিম্পিক ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে হেরে বড় ধাক্কাই খেয়েছিল আর্জেন্টিনা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা। আলজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে প্রতিযোগিতায় টিকে থাকলো আলবেসিলেস্তরা।

এদিন প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় লাল কার্ড ‌‌দেখে মাঠ ছাড়েন ভিক্টর কুয়েস্তা। ফলে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। তবে তাতে খুব একটা খারাপ প্রভাব পড়েনি। বিরতির আর্জেন্টিনাকে এগিয়ে দেন উঠতি তারকা অ্যাঞ্জেল কোরেয়া। কিন্তু ৬৪ মিনিটের সময় আলজেরিয়াকে ম্যাচে ফেরান সোফিয়ানে বেনডেবকা।

এর কিছুক্ষণ পর ১০ জনের দলে পরিণত হয় আলজেরিয়াও। ৭০ মিনিটে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন জোনাথন কায়রি। আগামী বুধবার হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে মেসি-ডি মারিয়াদের উত্তরসূরিরা। দ্বিতীয় পর্বে যেতে হলে হন্ডুরাসকে হারাতেই হবে তাদের।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস