অবশেষে আনুষ্ঠানিকভাবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন ফ্রান্সের মিডফিল্ডার পল পগবা।
২৩ বছর বয়সী এই তারকাকে ভেড়াতে দল বদলের ইতিহাসে বিশ্বরেকর্ডই করতে হয়েছে ম্যানইউকে। বিবিসি বলছে, এতে খরচ হয়েছে ৮৯ মিলিয়ন পাউন্ড।
ক্লাবটিতে ৫ বছরের জন্য চুক্তি করেছেন পগবা। ৪ বছর আগে এই ম্যানইউ ছেড়েই জুভেন্টাসে গিয়েছিলেন তিনি।
পগবা চুক্তির পর বলেছেন, ‘আমি যা চাই তা অর্জনের জন্য এটাই সঠিক ক্লাব আমার জন্য।’
এদিকে ম্যানইউ কোচ হোসে মরিনহো বলেছেন, আগামীতে ক্লাবটির প্রাণভোমরা হিসেবেই নিজেকে তুলে ধরবেন পগবা।
/এফআইআর/








