মেসি ফিরবেন আশাবাদ‌‌‌ী আর্জেন্টাইন কোচ

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০১৬, ১৬:৪৯আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৬:৫৭

মেসি ফিরবেন আশাবাদ‌‌‌ী আর্জেন্টাইন কোচ লিওনেল মেসিকে ফেরাতে বার্সেলোনায় অবস্থান করছেন আর্জেন্টাইন কোচ এদগার্দো বাউজা। গতকাল বুধবার বার্সায় পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় বাউজা জানান, তিনি আশাবাদী মেসি আবারও আর্জেন্টিনার জার্সি পড়ে মাঠে নামবেন।

গত জুনে চিলির বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। মেসির পর দায়িত্ব ছাড়েন কোচ টাটা মার্টিনোও। সম্প্রতি মার্টিনোর স্থলাভিষিক্ত হয়েছেন বাউজা। আর্জেন্টিনার দায়িত্ব নিয়েই তিনি ঘোষণা দেন তার প্রথম কাজ হচ্ছে মেসিকে ফেরানো।

যে কারণে দলের সেরা তারকার অভিমান ভাঙিয়ে জাতীয় দলে ফেরাতে স্পেনে এসেছেন আলবিসেলেস্তদের নতুন কোচ। বার্সেলোনায় মেসির সঙ্গে শিগগিরই বৈঠকে বসবেন তিনি।

বর্তমানে প্রাক মৌসুমের প্রস্তুতিতে বার্সেলোনার হয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেসি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, বাউজার সঙ্গে বৈঠকের পর নিজের অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন এই ফুটবল জাদুকর।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম