চট্টগ্রাম, ময়মনসিংহ ঘুরে অবশেষে কাল বৃহস্পতিবার ঢাকায় ফিরছে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। কাল বিকাল ৪টা ৩০ মিনিটে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র বনাম শেখ রাসেল ক্রীড়া চক্রের ম্যাচ দিয়ে ঢাকায় পা রাখবে দেশের শীর্ষ ফুটবলের এই আসর। দিনের দ্বিতীয় ম্যাচে টিম বিজেএমসির মুখোমুখি হবে শিরোপাধারী শেখ জামাল।
ঢাকায় ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বিরতিতে যাবে বিপিএল। দিনে দুটি খেলা হয়ে ২০ আগস্টেই শেষ হবে এ রাউন্ড। এরপর জাতীয় দলের ক্যাম্প ও ভুটানের বিপক্ষে এএফসি কাপ প্লে অফ-২ এর জন্য আট সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে খেলা।
চট্টগ্রামে গত ২৪ জুলাই সূচনা হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরের। চট্টগ্রামে অনুষ্ঠিত হয় তিন রাউন্ড, এরপর ৫ আগস্ট থেকে বিপিএল চলে যায় ময়মনসিংহে। আজ সেখানে শেষ হয়েছে পঞ্চম রাউন্ডের খেলা।
পঞ্চম রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে চট্টগ্রাম আবহনী। তাদের পয়েন্ট ১১। শেখ জামাল, মুক্তিযোদ্ধা, রহমতগঞ্জ, আবাহনীর পয়েন্ট নয় করে। আরামবাগের পয়েন্ট ছয়, সকার ক্লাব ফেনীর পয়েন্ট পাঁচ। টিম বিজেএমসি, ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা মোহামেডানের পয়েন্ট চার, উত্তর বারিধারার পয়েন্ট তিন। পয়েন্ট তালিকায় সবার নিচে আছে গতবারের রানার্স-আপ শেখ রাসেল। তাদের পয়েন্ট এক।
/আরএম/এফআইআর/








