আগুয়েরোর জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০১৬, ০০:৫০আপডেট : ২১ আগস্ট ২০১৬, ০১:০০

আগুয়েরোর জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে সার্জিও আগুয়েরো ও নোলিতোর জোড়া গোলে স্টোক সিটির বিপক্ষে ৪-১ গোলের দাপুটে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

ব্রিটানিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে এগিয়ে যায় পেপ গার্দিওলার শিষ্যরা। ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন আর্জেন্টাইন সুপারস্টার আগুয়েরো। খেলার ৩৫ মিনিটে আবারও গোল করেন তিনি। কেভিন ডি ব্রুইনের চমৎকার ফ্রি-কিকে থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন আগুয়েরো। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সিটি।

বিরতিপর পর ৪৮তম মিনিটে ব্যবধান কমায় স্টোক সিটি। ডি বক্সের ভেতন স্টোকের এক খেলোয়াড়কে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করেন বোজান কিরকিচ।

৮৬তম মিনিটে কেলেচি ইহানচোর পাস থেকে গোল করে স্কোরলাইন ৩-১ করেন নোলিতো। সদ্য সিটিতে যোগ দেওয়া নোলিতোর এটাই প্রথম প্রিমিয়ার লিগ গোল।

আর যোগ করা সময়ে (৯৫ মিনিটে) স্টার্লিংয়ের দারুণ এক পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন নোলিতো। শেষ পর্যন্ত ৪-১ গে‌‌‌ালের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম