ঢাকায় বেলা ১১টায় মেয়েদের আন্তর্জাতিক ফুটবল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৬, ১৭:৫১আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৮:০০

আগামী ২৭ আগস্ট শনিবার থেকে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৫ প্রমীলা চ্যাম্পিয়নশিপ ২০১৭-এর বাছাই পর্বের গ্রুপ সি-এর খেলা। আয়োজক বাংলাদেশ ছাড়াও ইরান, চাইনিজ তাইপি, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান ও সিংগাপুরের মেয়েরা খেলবে ৫ সেপ্টেম্বর শেষ হতে যাওয়া গ্রুপ পর্বে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

এই গ্রুপের ভিন্ন বৈশিষ্ট্য হলো পাঁচটি ম্যাচ ডে’র প্রতিদিনই বেলা ১১টায় রয়েছে একটি করে ম্যাচ। বাংলাদেশে এমন সময়ে এর আগে কোনও আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়নি।

মোট ২৪টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলছে বাছাইপর্ব। প্রতিটি গ্রুপে রয়েছে ছয়টি করে দল, প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে চূড়ান্ত পর্বে। গতবারের চার সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও থাইল্যান্ড সরাসরি চূড়ান্ত পর্বে খেলছে। এরমাঝে থাইল্যান্ড আবার একটি গ্রুপের আয়োজক, তারা যদি তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় তবে সে গ্রুপের দ্বিতীয় স্থানীয় দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

কোচ গোলাম রাব্বানী ছোটনের অধীনে বাংলাদেশের মেয়েরা গত দেড় মাস কঠোর অনুশীলন করেছে। বাংলাদেশ ২৭ আগস্ট সন্ধ্যা ছয়টায় ইরানের বিপক্ষে, ২৯ আগস্ট সন্ধ্যা ছয়টায় সিংগাপুরের বিপক্ষে, ৩১ আগস্ট সন্ধ্যা ছয়টায় কিরগিজস্তানের বিপক্ষে, ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় চাইনিজ তাইপির বিপক্ষে ও ৫ সেপ্টেম্বর বেলা ১১ টায় আরব আমিরাতের বিপক্ষে খেলবে।

কোচ ছোটন এখনও দল চূড়ান্ত করেননি। দু-একদিনের মধ্যে তিনি তার স্কোয়াড ঘোষণা করবেন।

 /আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম