ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৬, ১৮:৪৬আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৮:৪৯

ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু রবিবার আগামী ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ শহীদ ক্যাপ্টেন (অব:) এম মনসুর আলী হ্যান্ডবল মাঠে শুরু হবে টুর্নামেন্টটি। প্রতিযোগিতায় জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা, অনলাইন মিডিয়া এবং স্যাটেলাইট চ্যানেলের মোট ৩৪টি দল অংশ নেবে। টুর্নামেন্টে ২৯ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে বাংলা ট্রিবিউনের প্রতিপক্ষ ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট।

অংশ নেওয়া দলগুলো হলো যুগান্তর, চ্যানেল আই, যমুনা টিভি, ইউএনবি, সমকাল, রেডিও টুডে, দ্য রিপোর্ট, জিটিভি, বৈশাখী টিভি, কালের কণ্ঠ, বাসস, প্রথম আলো, নয়াদিগন্ত, জনকণ্ঠ, সংবাদ প্রতিদিন, বর্তমান, এটিএন নিউজ, ইত্তেফাক, ইনকিলাব, ফিনান্সিয়াল এক্সপ্রেস, আমাদের সময়, আরটিভি, বাংলা ট্রিবিউন, ইন্ডিপেন্ডেন্ট,অবজারভার, বিডি নিউজ ২৪, ডেইলি স্টার ,চ্যানেল ২৪, বাংলাভিশন, আলোকিত বাংলাদেশ, বাংলা নিউজ, খোলাকাগজ, এটিএন বাংলা এবং মানবজমিন।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও নগদ চল্লিশ হাজার এবং রানার্স আপ দল ট্রফি ছাড়াও নগদ বিশ হাজার টাকা অর্থ পুরস্কার লাভ করবে। এছাড়া সুশৃঙ্খল দলকে ফেয়ার প্লে ট্রফি দেওয়া হবে। ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু রবিবার

আজ মঙ্গলবার ডিআরইউর সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন এর স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের প্রধান এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ডিআরইউ’র সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শেখ মাহমুদ এ রিয়াত। আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব কাজী শহীদুল আলম ও সাহাব উদ্দীন সাহাব।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী