সদ্য কন্যা সন্তানের জনক হয়েছেন জাতীয় জাতীয় ফুটবল দলের বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। যে কারণে আপাতত ঢাকায় আসছেন না। তবে এখন ঢাকা না এলেও সোমবার মালদ্বীপে মামুনুলদের সঙ্গে যোগ দেবে তিনি। আগামীকাল সোমবার মালদ্বীপের উদ্দেশে রওয়ানা দেবে জাতীয় ফুটবল দল।
শুক্রবার রাতে প্রথম সন্তানের মুখ দেখতে তড়িঘড়ি করে বেলজিয়াম চলে যান সেইন্টফিট। তার বদলে অনুশীলন চালিয়ে যান টেকনিকাল ও স্ট্র্যাটেজিক ডাইরেক্টর পল স্মলি।
ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফ-২ এর প্রস্তুতিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য কাল সোমবার মালদ্বীপ উড়াল দিচ্ছে বাংলাদেশ ফুটবল দল। সেইন্টফিট যদি কাল ফিরতেন কবে তাকে মাত্র দুই ঘন্টার ব্যবধানে আবারও বিমানে উঠতে হতো।
এসব দিক বিবেচনা করে বাফুফে তাকে সরাসরি মালদ্বীপ দলের সঙ্গে যোগ দেওয়ার ব্যবস্থা করে। ফলে বেলজিয়াম থেকে আর ঢাকায় ফেরা হচ্ছে না সেইন্টফিটের। তিনি মালদ্বীপে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। দলের সঙ্গেই তিনি ৩ সেপ্টেম্বর ঢাকা ফিরবেন। নেবেন ৬ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচের হোম ম্যাচের চুড়ান্ত প্রস্তুতি।
/আরএম/এমআর/








