ডিআরইউ ফুটবলের কোয়ার্টারে এটিএন বাংলা, কালের কণ্ঠ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৬, ১৮:৪৩আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৮:৪৪

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে এটিএন বাংলা, বাংলা নিউজ, বাংলাভিশন, ডেইলি স্টার, কালের কণ্ঠ, দ্য ইন্ডিপেন্ডেন্ট, সংবাদ প্রতিদিন ও এটিএন নিউজ।

আজ মঙ্গলবার শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে এটিএন বাংলা টাইব্রেকারে ৩-১ গোলে যমুনা টিভিকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন এটিএন বাংলার পরাগ আরমান। দ্বিতীয় ম্যাচে বাংলা নিউজ ২৪ টাইব্রেকারে ২-১ গোলে সমকালকে পরাজিত করে। বিজয়ী দলের সিরাজুল ইসলাম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তৃতীয় ম্যাচে বাংলাভিশন ২-০ গোলে রেডিও টুডেকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বাংলাভিশনের মনিরুজ্জামান উজ্জ্বল। চুতর্থ ম্যাচে ডেইলি স্টার ১-০ গোলে জিটিভিকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন ডেইলি স্টারের আল আমিন। পঞ্চম ম্যাচে কালের কণ্ঠ টাইব্রেকারে ৪-১ গোলে বিডি নিউজকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের রাহেনুর ইসলাম। পরের ম্যাচে দ্য ইন্ডিপেন্ডেন্ট টাইব্রেকারে ২-০ গোলে জনকণ্ঠকে হারায়। ম্যাচ সেরা হয়েছেন দ্য ইন্ডিপেন্ডেন্টের সাহেদ সিদ্দিকী। দিনের সপ্তম ম্যাচে সংবাদ প্রতিদিন ১-০ গোলের ব্যবধানে আরটিভিকে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী হন বিজয়ী দলের বদরুল আলম খোকন। দিনের শেষ ম্যাচে এটিএন নিউজ টাইব্রেকারে ১-০ গোলে ইনকিলাবকে হারায়। ম্যাচ সেরা হয়েছেন এটিএন নিউজের তৌহিদুর রহমান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় দীর্ঘ ৬ বছর পর এ টুর্নামেন্ট আয়োজিত হয়েছে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম