আন্তর্জাতিক ফুটবলকে বিদায় দিয়েছিলেন আগেই। আনুষ্ঠানিকভাবে ফিনল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেই ফুটবলকে বিদায় দিলেন জার্মানির বিদায়ী অধিনায়ক বাস্তিয়ান শোয়েনস্টাইগার। বুধবার বিদায়ী ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে জার্মানি।
এই ম্যাচে অশ্রুসিক্ত নয়নেই নিজের বিদায়ী ভাষণ দেন জার্মান মিডফিল্ডার। বলেন, ‘আজকে আপনাদের উপস্থিতি আমার জন্য আসলেই বিশেষ কিছু। আপনাদের জন্য খেলতে পারাটাও ছিল গর্বের। আমি মনে করি আপানারা হয়তো দেখেছেন কিভাবে সেটা আমার ওপর প্রভাব বিস্তার করেছে। আমি প্রতিটি মুহূর্তই উপভোগ করতে চেয়েছি। কিন্তু এটা ভাবিনি যে বিষয়টা এত ভালোবাসায় ভরপুর হবে।’
এবারের ইউরোতে জার্মানির বিদায়ের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় দেওয়ার কথা জানিয়েছিলেন শোয়েনস্টাইগার।
উল্লেখ্য, শোয়েনস্টাইগার আন্তর্জাতিক অভিষেক করেছিলেন ২০০৪ সালে। হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই ফিরেছিলেন তিনি।
/এফআইআর/








