ধোঁকা দেননি মেসি

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২১

ধোঁকা দেননি মেসিডিয়েগো ম্যারাডোনার কাছ থেকে সব সময় প্রশংসাই পেয়ে এসেছেন তিনি। সেই ম্যারাডোনাই কিনা দিন কয়েক আগে সমালোচনার তীর ছুঁড়েছিলেন লিওনেল মেসির দিকে! বার্সেলোনা ফরোয়ার্ডের অবসর ভেঙে আসা প্রসঙ্গে আর্জেন্টাইন কিংবদন্তির মন্তব্য ছিল, অবসর ‘নাটক’ করেছিলেন মেসি। উরুগুয়ের বিপক্ষে জয়ের পর অবশ্য মেসি জানিয়েছেন, কোনও রকম নাটক করা কিংবা ধোঁকা দেননি তিনি।
তিন বছরে টানা তিনটি ফাইনাল হেরেছেন মেসি। কোপার শতবর্ষ উপলক্ষে আয়োজিত ‘বিশেষ কোপার’ ফাইনালে হারের পর হতাশা আর ধরে রাখতে পারেননি, আচমকা দিয়ে বসেন অবসরের ঘোষণা। সেই অবসর ভেঙে তিনি আর্জেন্টিনা দলে আবার ফিরেছেন নতুন কোচ এদগার্দো বাউসার সঙ্গে আলোচনার পর। 
মেসির ফিরে আসা নিয়ে অনেক মন্তব্যের মধ্যে ম্যারাডোনার ওই ইঙ্গিতটাও ছিল। সরাসরি সাবেক আর্জেন্টাইন কোচকে উত্তরটা না দিলেও মেসি জানিয়ে রাখলেন ওই সময়ের পরিস্থিতিতেই সিদ্ধান্তটা নিয়েছিলেন তিনি, তাতে ছিল না অন্য কোনও রহস্য, ‘জাতীয় দলে ফিরতে পেরে আমি কৃতজ্ঞ। যদিও অবসর নিয়ে আমি কাউকে ধোঁকা দেইনি, ওই পরিস্থিতিতে আমার মন খেলা ছেড়ে দেওয়ার পক্ষেই সায় দিয়েছিল।’ বাউসার সঙ্গে কথা বলা এবং ভক্তদের ভালোবাসায় সিদ্ধান্ত পাল্টেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী, ‘(কোপা হারের পর) আমরা খুব ভেঙে পড়েছিলাম, পরে অবশ্য সেটা কাটিয়ে উঠেছি আমি। পাতোনের (বাউসা) সঙ্গে আলোচনা এবং মানুষের ভালোবাসায় সিদ্ধান্ত থেকে সরে এসেছি।’
/আরকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম