রোনালদোকে ছাড়াই পর্তুগালের বড় জয়

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৪

রোনালদোকে ছাড়াই পর্তুগালের বড় জয় ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই যে হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো, এর পর আর ফেরেননি মাঠে। তাকে ছাড়াই নতুন মৌসুম শুরু করে দিয়ে জয়ের পথে রয়েছে ক্লাব রিয়াল মাদ্রিদ, দলের সেরা অস্ত্রকে ছাড়া জাতীয় দল পর্তুগালও পেয়েছে বড় জয়। প্রীতি ম্যাচে গত রাতে জিব্রালটারকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউরোপ চ্যাম্পিয়নরা।
প্রীতি ম্যাচের সবচেয়ে উত্তেজনাকর মঞ্চ ছিল অবশ্য স্যান নিকোলা। স্বাগতিক ইতালির মুখোমুখি হয়েছিল যে ইউরো রানার্স আপ ফ্রান্স। ঘরের মাঠের টুর্নামেন্টে হতাশ হওয়া ফরাসিরাই নিজেদের শ্রেষ্ঠত্বের পতাকা উড়িয়েছে ইতালির মাঠে গিয়ে। ফিরেছে ৩-১ গোলের জয় নিয়ে।
ইউরোর ফাইনালে অতিরিক্ত সময়ে পর্তুগালের বিপক্ষে হারের পর ইতালির ম্যাচ দিয়েই নতুন মিশন শুরু করেছে ফ্রান্স। আন্থনি মার্সিয়াল, অলিভিয়ের জিরদ ও লেভিন কুরজাওয়ার লক্ষ্যভেদে সেই মিশনটা দারুণভাবেই শুরু হয়েছে ‘লে ব্লুজ’দের। মার্সিয়ালের লক্ষ্যভেদে ১৭ মিনিটে সফরকারীরা এগিয়ে গেলেও মিনিট চারেক পর ইতালিকে সমতায় ফেরান গ্রাজিয়ানো পেল্লে। যদিও লিড নিতে সময় লাগেনি ফরাসিদের, ২৮ মিনিটে আবার এগিয়ে যায় জিরদের গোলে। আর ৮১ মিনিটে কুরজাওয়া জাল খুঁজে পেলে ইতালির মাঠ থেকে জয় নিয়ে ফেরে ফ্রান্স।
ইতালিকে হারিয়ে ফ্রান্সের নতুন শুরু পর্তুগালের জয়টা এসেছে হেসে খেলে। রোনালদোর অভাব বুঝতেই দেননি নানি। ভ্যালেন্সিয়া এই উইঙ্গারের গোলেই ২৭ মিনিটে এগিয়ে যায় পতুর্গিজরা। ৫৫ মিনিটে তিনি দ্বিতীয় গোল খুজে পাওয়ার পর ৭০ থেকে ৭৯-৭ মিনিটের মধ্যে আরো তিনবার বল জালে পাঠিয়ে দুর্বল জিব্রালটারের বিপক্ষে গোলোৎসব করে ইউরোপ চ্যাম্পিয়নরা। স্কোরশিটে নাম তোলেন জোয়াও কানসেলো, বের্নান্দো সিলভা ও পেপে। রোনালদোকে ছাড়াও যে এই পতুর্গাল দুর্দান্ত, জয়ের পর সেই ইঙ্গিতটাই যেন দিলেন নানি, ‘অবশ্যই ক্রিস্তিয়ানো রোনালদো ও রেনেতা সানচেস গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তবে আমরা যে ওদের ছাড়াও মানিয়ে পারি, সেটার প্রমাণ দিয়েছি।’
জিতেছে স্পেনও। বেলজিয়ামকে তাদেরই মাঠে হারিয়েছে লা রোজারা। দুটো গোলই করেছেন দাভিদ সিলভা। হেরে গেছে অবশ্য নেদারল্যান্ডস। ইউরোর মূল পর্বে জায়গা না পাওয়া ডাচরা ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে গ্রিসের বিপক্ষে।
/আরকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক