তার ফিটনেস নিয়ে কোনও প্রশ্ন নেই। এই ফিটনেসের জন্যই তো দিন দুয়েক আগে ফিফার নতুন ভিডিও গেমসের বিচারে পেছনে ফেলেছেন লিওনেল মেসিকে। সেই ফিটনেসের ঝলকই যেন ক্রিস্তিয়ানো রোনালদো শনিবার দেখালেন অনুশীলন মাঠে।
হাঁটুর চোট কাটিয়ে উঠার কাজ করছেন তিনি। আন্তর্জাতিক ফুটবল বিরতি শেষেই যেন মাঠে ফিরতে পারেন, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনুশীলন মাঠে। কঠোর পরিশ্রম করলেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার স্পেনের ৩০ ডিগ্রি সে. তাপমাত্রার মধ্যেও। তাও আবার কিনা ঘাম ঝড়ালেন মোটা কাপড় পড়ে (হুডি)। স্পেনের আবহাওয়া বিবেচনা করলে তাপমাত্রা অনেক, ওই অবস্থাতেও গরম কাপড় পড়ে অনুশীলন করেছেন অনেক সময়। রোনালদো বলেই হয়তো সব সম্ভব!
/আরকে/








