জল আর পানি যেমন একসঙ্গে মেশে না, বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের সম্পর্ক ঠিক তেমন। রাজনৈতিক পেক্ষাপট দুদলের মাঠের ফুটবলকে করে তোলে রণক্ষেত্র। ক্লাবের সঙ্গে খেলোয়াড়রাও পরিণত হয় একে অন্যের শত্রু। বার্সেলোনার জার্সি গায়ে জড়ানো কোনও খেলোয়াড়ের তাই রিয়ালের খেলোয়াড় হওয়ার সম্ভাবনা থাকে সামান্যই। সেই সামান্য সম্ভাবনায় অন্য কেউ থাকতে পারেন, তাই বলে ক্রিস্তিয়ানো রোনালদো! হ্যাঁ পেশাদারী জগতে সব কিছু সম্ভব বলে মনে করেন রিয়াল তারকার জাতীয় দল পর্তুগালের সাবেক সতীর্থ লুইস ফিগো। তাই রোনালদোর বার্সেলোনার যাওয়ার সম্ভাবনা আছে বলেই ইঙ্গিত দিয়েছেন রিয়ালের সাবেক এই তারকা।
ন্যু ক্যাম্প ছেড়ে সান্তিয়াগো বার্নাব্যুতে যাওয়ার উদাহরণ একেবারে কম নয়। অবশ্য উদাহরণ টানতে অন্য কারো কাছে যাওয়ার দরকার নেই, ফিগো নিজেই তো বার্সেলোনা ছেড়ে যোগ দিয়েছিলেন রিয়ালে। ২০০০ সালে তাকে বাইআউট ক্লজের ৩৭.২ মিলিয়ন ইউরোতে কিনেছিল রিয়াল। রোনালদোর বাইআউট ক্লজের টাকা দিতে পারলে বার্সেলোনাও তাকে দলে ভেড়াতে পারে বলে ইঙ্গিত ফিগোর। নতুন চুক্তিতে রোনালদোর বাইআউট ক্লজ মাত্র ১.৫ বিলিয়ন ইউরো! বার্সেলোনার পক্ষে সেটা সম্ভব বলে মনে করেন তিনি, ‘এখনকার বাজার সবার জন্য খোলা। যেহেতু বাইআউট ক্লজের বিষয়টি আছে, তাই যেকোনও কিছু সম্ভব।’
তাই বলে ক্রিস্তিয়ানো রোনালদো!
/কেআর/








