২ নভেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হবে এএফসি সলিডারিটি কাপ। আর বাংলাদেশ যদি ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ প্লে-অফ-২ এ হেরে যায় তাহলে তলানির এই টুর্নামেন্ট খেলতে হবে লাল-সবুজ জার্সিধারীদের।
ইতোমধ্যে এএফসি টুর্নামেন্টের গ্রুপিংও চূড়ান্ত করে ফেলেছে। ‘ক’ গ্রুপে আছে নেপাল, পাকিস্তান ও ব্রুনেই দারুস সালাম। বাংলাদেশ যদি প্লে-অফ- ২ এর বাধা টপকাতে না পারে তবে বাংলাদেশের স্থান হবে এই গ্রুপে। এই গ্রুপে প্লে-অফ-৩ এর দুই প্রতিদ্বন্দ্বী চাইনিজ তাইপে ও তিমোর লেসতের মধ্যকার হেরে যাওয়া দলও খেলবে। আর ‘খ’ গ্রুপে আছে শ্রীলঙ্কা, ম্যাকাও, মঙ্গোলিয়া এবং মালদ্বীপ ও লাওসের মাঝে হেরে যাওয়া দলটি।
ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল। যেটি অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর।
/আরএম/এফআইআর/








