এ কি লজ্জা বার্সার!

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৬, ০৩:০৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ০৩:২১

এ কি লজ্জা বার্সার! সেই ২০০০ সালে ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দিয়েছিল দেপোর্তিভো আলাবেস। তাই ইতিহাস হয়ে থাকা সেই ম্যাচটির পুনরাবৃত্তি চাইছিল না জায়ান্ট বার্সেলোনা। কিন্তু শনিবার সেই একই ঘটনা ঘটিয়ে বার্সাকে লজ্জা দিয়ে তারা ম্যাচটি জিতে নিয়েছে ২-১ গোলে!

ন্যু ক্যাম্পে অতিথিরা গোলের দেখা পায় প্রথমার্ধেই। ৩৯ মিনিটে জালে বল জড়ান ডেইভেরসন। তবে বিরতির পর ৪৬ মিনিটে সমতায় ফেরে কাতালানরা। নেইমারের কর্নার থেকে হেডে গোলটি করেন ম্যাথিউ।

সমতায় ফিরলেও বার্সাকে আবারও গোল হজম করিয়ে ছাড়ে নতুন করে লিগে জায়গা পাওয়া আলাবেস। ৬৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ইবাই।

শুরুতে প্রাণভোমরা মেসি ও সুয়ারেস ছিলেন না। তবে যখন নামলেন তখন বার্সার হয়ে তেমন কিছুই উপহার দিতে পারেননি।

লিগে দুই জয়ের পর তৃতীয় ম্যাচে হারের মুখ দেখলো বার্সা। এরফলে শুরুতেই পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান রিয়াল মাদ্রিদের কাছে হারালো এনরিকের শিষ্যরা।

শনিবার এরআগে রিয়াল মাদ্রিদ ৫-২ গোলে হারিয়েছে ওসাসুনাকে। যেখানে গোল করেছেন চোট কাটিয়ে দলে ফেরা ক্রিস্তিয়ানো রোনালদো। ইউরোর পর দলের বাইরেই ছিলেন পর্তুগিজ এই তারকা।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম