দায় নিজের কাঁধে নিচ্ছেন এনরিকে

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২৪

লুই এনরিকে

বার্সেলোনার একাদশ দেখে চমকে যেতে পারেন যে কেউ। মেসি-সুয়ারেস নেই, ইনিয়েস্তা-পিকে-আলবা নেই, নেই গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনও। তাহলে কি কাতালান ক্লাবটির ‘বি’ দল খেলতে নেমেছে দেপোর্তিভো আলাবেসের বিপক্ষে! বার্সেলোনা ভক্তরা কোচের এমন একাদশ দেখেও হয়তো চিন্তিত ছিলেন না দলটা যখন এবারই ফিরেছে প্রথম বিভাগে। তার ওপর আবার খেলা ন্যু ক্যাম্পে। অথচ সেই দলের বিপক্ষে ২-১ গোলের লজ্জাজনক হারের পর ওই ভক্তরাই ধুয়ে দিচ্ছেন কোচ লুই এনরিকেকে। বার্সেলোনা কোচও দায় নিজের কাঁধে নিয়ে সামনের ম্যাচগুলোতে রাখছেন নজর।
১৬ বছর আগে এই আলাবেসের বিপক্ষেই হেরেছিল বার্সেলোনা। সেই দুঃসহ স্মৃতি ফিরে আসার পেছনের নিজেকেই দুষছেন এনরিকে, ‘মাঠে যা কিছু হয়েছে, তার সব দায়ভার আমার। আমি পারিনি খেলোয়াড়দের ঠিকমতো ব্যবহার করতে। ওদের কোনও দোষ নেই, খেলোয়াড়রা সবাই নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করেছে।’ এখন চ্যাম্পিয়নস লিগের ম্যাচেই নজর বার্সা কোচের, ‘আমাদের নজর এখন চ্যাম্পিয়নস লিগের ম্যাচে। আমরা প্রত্যেকটা ম্যাচ জেতার চেষ্টা করি, আর এই চেষ্টা আমাদের মৌসুমের শেষ ম্যাচ পর্যন্ত থাকবে।’
মৌসুমের প্রথম হার। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এই হার থেকে শিক্ষা নিতে চান এনরিকে, ‘অবশ্যই এটা আমাদের জন্য বাজে একটা হার। যদিও এই ম্যাচটা থেকে আমরা শিক্ষা নেব এবং যে ভুলগুলো আছে সেগুলো শুধরে নেব।’
/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক