ফিফা র‌্যাংকিংয়ে ২ ধাপ পেছালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১২

ফিফা র‌্যাংকিংয়ে ২ ধাপ পেছালো বাংলাদেশ এ মাসে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। একটিতে ড্র, আরেকটিতে হার। তাই সার্বিক চিত্রের প্রভাব পড়েছে র‌্যাংকিংয়েও! বৃহস্পতিবার ঘোষিত ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বর্তমানে অবস্থান ১৮৫ নম্বরে। অপরদিকে প্রতিবেশী ভারত অবস্থান করছে ১৪৮ নম্বরে।

প্রীতি ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে হারানো মালদ্বীপ ৯ ধাপ এগিয়ে অবস্থান নিয়েছে ১৬৫ নম্বরে। সম্প্রতি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সঙ্গে ড্র করা ভুটানেরও হয়েছে উন্নতি। ৩ ধাপ এগিয়ে অবস্থান নিয়েছে ১৮৯ নম্বরে।

যথারীতি শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, পরেই রয়েছে বেলজিয়াম। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এক ধাপ এগিয়ে অবস্থান নিয়েছে ৩ নম্বরে। আর ৫ ধাপ এগিয়ে ৪ নম্বরে রয়েছে ব্রাজিল।

এদিকে ৩ ধাপ পিছিয়ে শীর্ষ দশের বাইরে ১৩ নম্বরে অবস্থান করছে ইতালি।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক