অনূর্ধ্ব-১৬ দলের জন্য নারী ফিজিও চায় বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৭

অনূর্ধ্ব-১৬ দলের জন্য নারী ফিজিও চায় বাফুফে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বকে ঘিরে নানা পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ যাতে প্রত্যাশিত ফল অর্জন করতে পারে সেজন্য খেলোয়াড়দের সর্বোচ্চ সুবিধা প্রদান ও এক বছরব্যাপী অনুশীলন ক্যাম্প করতে চায় বাফুফে। এর মাঝে রয়েছে ট্রেইনার, ফিজিও এবং গোলকিপিং কোচ নিয়োগ। বিশেষ করে মেয়েদের জন্য নারী ফিজিও পছন্দ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীনের। কোচ গোলাম রাব্বানী ছোটন তার দায়িত্ব অব্যাহত রাখবেন তবে খেলোয়াড়দের শারীরিক শক্তি ও টেকনিক্যাল দিকগুলোর উন্নয়নের জন্য ট্রেইনার ও ফিজিও বেশি প্রয়োজন বলে মনে করছেন সালাউদ্দীন, ‘ মেয়েদের জন্য মহিলা ফিজিও হলে ভালো হয়, ট্রেইনার ও গোলকিপিং কোচও আনার চেষ্টা করছি আমরা। খেলোয়াড়দের জন্য একটি মাসিক ভাতা ও নিয়মিত বিরতিতে আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচ খেলার ব্যবস্থা করার চেষ্টা করবো ।’

বৃহস্পতিবার বিকালে বাফুফে ভবনে সালাউদ্দীন তার পরিকল্পনা উপস্থাপন করেন, ‘চূড়ান্ত পর্বের প্রতিদ্বন্দ্বিতার মান অনেক উঁচু। চীন, জাপান, অস্ট্রেলিয়া বিশ্ব পর্যায়ের সেরা দল। তাদের সঙ্গে পাল্লা দিতে হলে আমাদের দলকে সার্বিক প্রস্তুতি নিতে হবে। জেতার আশা করাটা একটি বাড়াবাড়ি হয়ে যায় হয়তো। তবে লড়াই করার সামর্থ্য নিয়ে বাংলাদেশ যাতে থাইল্যান্ডে যেতে পারে সেটি নিশ্চিত করতে চাই।’
এছাড়াও স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা রয়েছে বাফুফে সভাপতির, ‘আপাতত আগামী বছরের চূড়ান্ত পর্বের জন্যই জোর প্রস্তুতি, পরে দীর্ঘ মেয়াদে যাবো। প্রাথমিকভাবে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপই হবে আমাদের অন্যতম লক্ষ্য।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম