শিষ্যদের কাছে বাড়তি চাওয়া মরিনহোর

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৬

কোচ হোসে মরিনহো।ইউরোপা লিগে ফেইনুর্ডের কাছে হেরে রেকর্ডই গড়ে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড! প্রশ্ন থাকতেই পারে এ নিয়ে- হার দিয়ে রেকর্ড হয় কীভাবে? উত্তরটি হলো- ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে টানা চতুর্থ হারের লজ্জা পেলো ম্যানইউ! এই ম্যাচে তাদের হারটা ছিল ১-০ ব্যবধানে। তাই এমন হারের পর ছেলেদের কাছ থেকে বাড়তি চাওয়া চেয়ে বসেছেন কোচ হোসে মরিনহো।

ম্যাচের পর শিষ্যদের কাছ থেকে নিজের বাড়তি চাওয়া বলতে গিয়ে মরিনহো বলেছেন, ‘প্রথমার্ধে আমাদের সেরকম অভিষ্ট কোনও লক্ষ্য ছিল না।’

শিষ্যদের কাছে নিজের চাওয়া চাইলেও তাদের পারফরম্যান্সে পুরোপুরি নাখোশ নন তিনি, ‘আমি খারাপ বলছি না। তবে ম্যাচ জেতার জন্য যেরকম উচ্চাকাঙ্ক্ষা দরকার সেটি ছিল না।’

এমন ম্যাচের পর মরিনহোর হতাশ হওয়াটাই স্বাভাবিক। নিজের মুখে সেটি স্বীকারও করে নেন তিনি, ‘অবশ্যই। আমি সব সময়ই ওদের কাছ থেকে আরও বেশি লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা প্রত্যাশা করি।’

বলা হচ্ছে টানা খেলায় ক্লান্তিজনিত অবসাদই এমন পারফরম্যান্সের কারণ। তবে মরিনহোর কাছে কিন্তু এর ব্যাখ্যা ভিন্ন। শুনুন তার মুখেই, ‘আমরা পেশাদার। তাই অজুহাতের কোনও কিছুই দাঁড় করাবো না। তারা সবাই ফিট আছে আর থাকতেই হবে। একই সঙ্গে মানসিকভাবেও শক্ত হতে হবে।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম