অনূর্ধ্ব-১৬ দলকে পুরস্কৃত করবে জেমকনসহ ৪ প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫৬

অনূর্ধ্ব-১৬ দলকে পুরস্কৃত করবে জেমকনসহ ৪ প্রতিষ্ঠান এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে ওঠা বাংলাদেশের মেয়েদের কাল সোমবার সংবর্ধনা দিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুধু্ তাই নয়, হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠিত হতে যাওয়া এ অনুষ্ঠানে সানজিদা, মারিয়া, কৃষ্ণা রানীদের জন্য রয়েছে আর্থিক পুরস্কারও।

বাফুফে সূত্রে জানা গেছে, মোট চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠান আর্থিক পুরস্কার নিয়ে এগিয়ে এসেছে দলের ২৩ খেলোয়াড়, হেড কোচ ও দুই সহকারী কোচের জন্য। এরা হলো- জেমকন গ্রুপ, সাইফ গ্লোবাল স্পোর্টস, ক্যাল্ডওয়েল ডেভলপার্স ও এসএস সলিউশনস। এদের মধ্যে জেমকন গ্রুপ ও সাইফ গ্লোবাল স্পোর্টস প্রত্যেক সদস্যকে মাথাপিছু পঞ্চাশ হাজার করে মোট এক লাখ, ক্যাল্ডওয়েল মাথাপিছু ২৫ হাজার করে টাকা আর্থিক পুরস্কার দেবে। এছাড়া এসএস সলিউশনস দলের প্রতিটি খেলোয়াড়ের জন্য আগামী এক বছর মাসিক ভাতা দেওয়ার ঘোষণাও দেবে।

এদিকে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৬ নারী দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সংবর্ধনায় দলের হাতে সেটি তুলে দেওয়ার কথা রয়েছে। এছাড়া ওয়ালটনের পক্ষ থেকেও পাঁচ লাখ টাকার পুরস্কার রয়েছে।

২০১৭ সালের সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। যেখানে জাপান, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, থাইল্যান্ড ও লাওসের সঙ্গে খেলবে বাংলাদেশের মেয়েরা। 

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী