শেখ জামালের নতুন কোচ স্টিফান হ্যানসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৬

শেখ জামালের নতুন কোচ স্টিফান হ্যানসননতুন কোচ এনেছে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি। কোচ হিসেবে সুইডেনের স্টিফান হ্যানসনকে নিয়োগ দিয়েছে তারা। নতুন দায়িত্ব নিতে আজ রবিবার রাত ১০টায় ঢাকায় নামবেন স্টিফান। আর কালকেই ক্লাবের গুরুত্বপূর্ণ খেলা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ছয়টি রাউন্ড শেষে ১২ পয়েন্ট নিয়ে অন্য তিনটি দলের সঙ্গে শীর্ষে আছে শেখ জামাল। মৌসুমের শুরুতে তাদের কোচ ছিলেন শফিকুল ইসলাম মানিক। তবে এএফসি কাপ, স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে দল প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় চাকরি হারান মানিক। এরপর শোনা গিয়েছিল সাবেক সফল কোচ নাইজেরিয়ার জোসেপ আপুসি আবার দায়িত্ব নিচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি, দায়িত্ব নিচ্ছেন নতুন কোচ হ্যানসন।

উল্লেখ্য, সুইডেন, নরওয়ে, ডেনমার্কসহ বিভিন্ন দেশে ক্লাব কোচিং করিয়েছেন হ্যানসন। এছাড়া উপমহাদেশে মিয়ানমার অনূর্ধ্ব-২৩ দলকে কোচিং করার অভিজ্ঞতাও তার রয়েছে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম