সোমবার থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৩

বিপিএল২৯ দিন বন্ধ থাকার পর কাল সোমবার থেকে আবার মাঠে গড়াচ্ছে জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। গত ২০ আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে এএফসি অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব, ভুটানের বিপক্ষে জাতীয় ফুটবল দলের ম্যাচ ও ঈদের ছুটির জন্য দীর্ঘ এ বিরতির পর সপ্তম রাউন্ড শুরু হচ্ছে কাল থেকে।

কাল বিকাল সাড়ে চারটায় দিনের প্রথম খেলায় মাঠে নামবে টিম বিজেএমসি আর দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে শেখ জামাল ও মুক্তিযোদ্ধা। এ  খেলাটি মাঠে গড়াবে রাত সাড়ে সাতটায়। সপ্তম রাউন্ডের খেলা শেষ হবে ২১ সেপ্টেম্বর আর এর পরই লিগ পাড়ি জমাবে সিলেটে। ২৫ সেপ্টেম্বর থেকে সেখানে শুরু হবে অষ্টম রাউন্ড।

ইতোমধ্যে ষষ্ঠ রাউন্ড শেষে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে মুক্তিযোদ্ধা কারণ তাদের গোল পার্থক্য ৭। রহমতগেঞ্জরও পয়েন্ট ১২ তবে তাদের গোল পার্থক্য ৬। এমনকি শেখ জামাল ধানমণ্ডি ও ঢাকা আবাহনীরও  পয়েন্ট ১২ তবে তাদের গোল পার্থক্য ৫ ও ৪; এজন্য তারা রয়েছে তৃতীয় ও চতুর্থ স্থানে। ১১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। এত গেলো আপার ফোল্ডের বিবরণ।

লোয়ার ফোল্ডের শুরুতে ষষ্ঠ অবস্থানে আছে ফেনী সকার, তাদের পয়েন্ট আট। এরপরে সপ্তম স্থানে আছে আরামবাগ যাদের পয়েন্ট ছয়। অষ্টম ও নবম স্থানে আছে মোহামেডান স্পোর্টিং ও ব্রাদার্স ইউনিয়ন। যাদের  উভয়ের পয়েন্ট পাঁচ করে। চার ও তিন পয়েন্ট নিয়ে দশম ও একাদশ স্থানে আছে টিম বিজেএমসি ও উত্তর বারিধারা। আর ছয় খেলায় পাঁচ হারে মাত্র এক পয়েন্ট নিয়ে  ১২ দলের মাঝে দ্বাদশ ও সর্বনিম্ন স্থানে আছে গতবারের রানার্স-আপ শেখ রাসেল ক্রীড়া চক্র।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান