‘এমএসএন’এর ধারে কাছেও নেই ‘বিবিসি’

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৪

 

‘এমএসএন’এর ধারে কাছেও নেই ‘বিবিসি’ গ্যারেথ বেল সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়ার পর স্প্যানিশ মিডিয়া ‘আদর’ করে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের নাম দিয়েছিল ‘বিবিসি’। ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজিমা ও বেলের নামের প্রথম অক্ষর দিয়ে গড়া ‘বিবিসি’। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনারও তো অমন কিছু চাই। সে কারণেই কিনা লুই সুয়ারেসকে এনে বানিয়ে ফেলে ‘এমএসএন’। তখন থেকেই বার্সেলোনা-রিয়ালের সঙ্গে লড়াই শুরু ‘এমএসএন’ বনাম ‘বিবিসি’র। সেই লড়াইয়ে বার্সেলোনার আক্রমণত্রয়ীর সঙ্গে পেরে উঠেনি রিয়ালের ত্রিফলা। চলতি মৌসুমেও যেমন বেল-বেনজিমা-ক্রিস্তিয়ানো ধারে কাছেও নেই মেসি-সুয়ারেস-নেইমারের।


২০১৬-১৭ মৌসুম শুরু হয়েছে সবে। এখনই কোনও সিদ্ধান্তে আসা কঠিন। তবে এখন পর্যন্ত যে অবস্থা, তাতে ‘এমএসএন’-এর দাপটের সামনে অসহায় ‘বিবিসি’। বার্সেলোনার আক্রমণত্রয়ীর লক্ষ্যভেদ যেখানে ১৭, সেখানে রিয়ালের বিশ্বসেরা আক্রমণভাগ করেছে মোটে ৫ গোল! ‘এমএসএন’-এর ১৭ গোলের পথে মেসির লক্ষ্যভেদ ৮বার, ৭ গোল করেছেন সুয়ারেস আর নেইমারের গোল সংখ্যা ২। বিপরীতে ‘বিবিসি’র ৫ গোলে রোনালদো ও বেলের অবদান দুটি করে, আর একবার লক্ষ্যভেদ করেছেন বেনজিমা।
রিয়ালের আক্রমণত্রয়ী অবশ্য খুব বেশি একসঙ্গে খেলার সুযোগ পায়নি। চোট ও জাতীয় দলে খেলার কারণে তিন জনের মাঠে থাকা হয়েছে খুব কম সময়। অবশ্য বার্সেলোনাও যে তাদের ত্রিফলাকে পেয়েছে এমন নয়, চোটের কারণে মেসিকে পাওয়া যায়নি, নেইমার আবার দেরী করে যোগ দিয়েছেন দলের সঙ্গে।
যাইহোক, মৌসুমের শুরুর দিকে এগিয়ে ‘এমএসএন’, দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে!
/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম