ইতিহাস গড়া হলো না রহমতগঞ্জের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২২

ইতিহাস গড়া হলো না রহমতগঞ্জের দারুণ এক মুহূর্তের সামনের দাঁড়িয়ে ছিল রহমতগঞ্জ। জিতলেই তারা এককভাবে বসতো পয়েন্ট তালিকার শীর্ষে। ক্লাব ইতিহাসে এমন মুহূর্তে আসেনি যে তাদের কখনো। যদিও সকার ক্লাব ফেনীর সঙ্গে ১-১ গোলে ড্র করায় সেই সুযোগটা ভেস্তে গেছে রহমতগঞ্জের।
আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের এ খেলাটিতে জিততে পারলে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে উঠতো পুরোনো ঢাকার দলটি। যা শীর্ষ পর্যায়ের ফুটবলে কখনও পারেনি তারা, কিন্তু খেলার শেষ দিকের পেনাল্টিতে স্বপ্ন ভঙ্গ হয় তাদের। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে তারা।
ম্যাচের ২৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জ। কঙ্গোর ফরোয়ার্ড সিও জোনাপিওর বাড়িয়ে দেওয়া বলে দর্শনীয় শটে বল জালে পাঠান মিডফিল্ডার মেহবুব হাসান নয়ন ।
এর পর ম্যাচে ফিরতে মরিয়া ফেনী সকার বেশ কয়েকটি আক্রমণ সানায়। তবে ফরোয়ার্ডরা গোলমুখে গিয়েই এলোমেলো হয়ে যায়। ফলে আর কোনও গোল হয়নি প্রথমার্ধে। আর তাই প্রথমার্ধ এগিয়ে থেকেই বিশ্রামে গিয়েছিল কামাল আহমেদ বাবুর শীষ্যরা।
এক গোল পেয়ে দ্বিতীয়ার্ধে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে রহমতগঞ্জ। ৭২ মিনিটে সুযোগ পেয়েছিলো ফেনী সকার, বাঁ প্রান্ত থেকে ডিফেন্ডার মোহাম্মদ পারভেজের শট বক্সে কিয়ার করেছেন রহমতগঞ্জের ডিফেন্ডাররা। পরের মিনিটে সুযোগ সৃষ্টি করেছিলো রহমতগঞ্জও।
৮০ মিনিটেও দারুণ এক সুযোগ তৈরি করেছিলেন জোনাপিও। ডান দিক থেকে তার বাড়িয়ে দেয়া বল প্রায় ফাঁকা পোস্টে ঠেলে দিতে পারলেই গোল। কিন্তু রহমতগঞ্জের কোনও ফুটবলারই ছিলেন না কাজটি করার জন্য।
৮৪ মিনিটে বল নিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন ফেনীর ফরোয়ার্ড হেলাল। কিন্তু তাকে বাধা দিতে গিয়ে বক্সে ফেলে দেন রহমতগঞ্জের ডিফেন্ডার আসিফ হোসেন লিমন। রেফারি ভারত চন্দ্র বাজান পেনাল্টির বাঁশি। এর মধ্যে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রহমতগঞ্জের নির্ভরযোগ্য ফরোয়ার্ড সিও জোনাপিও। ৮৮ মিনিটে চৌমিন রাখাইনের পেনাল্টি শট জড়ায় জালে। ৭ ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ১৩, সকারের অর্জন ৯।
/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম