‘শান্তির ম্যাচে’ খেলবেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫০

‘শান্তির ম্যাচে’ খেলবেন ম্যারাডোনা বুট জোড়া তুলে রাখলেও মাঝেমধ্যেই মাঠে নেমে পড়েন ডিয়েগো ম্যারাডোনা। সোনালী সময়ের সেই গতি না থাকলেও পায়ের কাজ আছে তার আগের মতই। আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’-এর খেলা দেখতে তাই এখনও ভিড় করেন ফুটবল প্রেমিরা। সেই সুযোগটা ম্যারাডোনা-ভক্তদের আসছে আবার। প্রদর্শনী ম্যাচে মাঠে নামার ঘোষণা দিয়েছেন যে ম্যারাডোনা নিজেই। পোপ ফ্রান্সিসের ফাউন্ডেশনের আয়োজন করা ‘শান্তির ম্যাচে’ খেলবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
এর আগেও ‘শান্তির ম্যাচ’ নামে প্রদর্শনী ফুটবলের আয়োজন করেছে পোপের ফাউন্ডেশন। এবার তাতে আমন্ত্রণ জানানো হয়েছিল ম্যারাডোনাকে। আর্জেন্টাইন কিংবদন্তি সেটা গ্রহণও করেছেন। আর তাতে নিজের অংশগ্রহণের বিষয়টিও নিশ্চিত করেছেন এই বলে, ‘১২ অক্টোবর শান্তির ম্যাচের আমন্ত্রণ পেয়েছি আমি। মানুষজনের সঙ্গে আমিও কিছুটা অবদান রাখার চেষ্টা করব।’
ম্যারাডোনার আগেই এই ম্যাচে নিজেদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলের দুই কিংবদন্তি রোনালদো ও রোনালদিনহো। থাকছেন আর্জেন্টিনার হের্নান ক্রেসপোও। রোমের অলিম্পিক স্টেডিয়ামের ম্যাচটি পোপের ‘স্কুলস ফর এনকাউন্টার’ ফাউন্ডেশনের দ্বিতীয় আয়োজন। খেলাধুলা, শিল্পকলা ও শিক্ষায় শিশুদের উন্নয়নে কাজ করে ফাউন্ডেশনটি।
/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম