তত্তিকে মেসির জন্মদিনের শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৯

তত্তিকে মেসির জন্মদিনের শুভেচ্ছা বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ফ্রান্সেস্কো তত্তি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও রোমার জার্সি গায়ে এখনও ‘তরুণ’ ইতালিয়ান ফরোয়ার্ড। আজ (মঙ্গলবার) ৪১-এ পা রাখলেন তিনি। অভিজ্ঞ এই তারকার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। তবে সবার মাঝে ‘বিশেষ’ হয়ে উঠেছে হয়তো একটি ভিডিও বার্তা। ইতালিয়ান তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন যে লিওনেল মেসি।
এই মুহূর্তে চোট কাটিয়ে সেরে উঠার কাজ করছেন মেসি। লক্ষ্য দ্রুত মাঠে ফেরার। এই মিশনের কাজ করার ফাঁকে তত্তিকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন ভিডিও বার্তায়। যেখানে ইতালিয়ান ফরোয়ার্ডের প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে মেসি বলেছেন, ‘আশা করছি দারুণ একটা দিন কাটবে। সুন্দর এই দিনে তোমাকে বলতে চাই প্রথম দেখা হওয়ার মুহূর্ত থেকে তুমি আমাকে মুগ্ধ করেছো। শুভ কামনা রইল, আশা করছি সামনের আরও কয়েক বছর খেলতে দেখবো তোমাকে।’
/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী