ইউরোপা লিগে ম্যানইউয়ের জয়

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩২

ইউরোপা লিগে ম্যানইউয়ের জয় অবশেষে ইউরোপা লিগে জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। জলাতান ইব্রাহিমোভিচের একমাত্র লক্ষ্যভেদে ইউক্রেনের দল জোরয়া লুহানস্ককে ১-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি। ওল্ড ট্র্যাফোর্ডে ইব্রা জয়সূচক গোলটি করেন ম্যাচ ঘড়ির ৬৯ মিনিটে। এই জয়ের পরও পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকল ম্যানইউ। গ্রুপের অন্য ম্যাচে ফেইনুর্দকে ১-০ গোলে হারানো ফেনারবাচে উঠে গেছে শীর্ষে। ফেইনুর্দের সমান ৩ পয়েন্ট ম্যানইউয়ের, তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় তিন নম্বরে হোসে মরিনহোর দল।
ঘরের মাঠে জয় পেয়েছে আয়াক্সও। স্ট্যান্ডার্ড লিজেকে হারিয়েছে তারা ১-০ গোলে। হেরে গেছে অবশ্য ইন্টার মিলান। স্পার্তা প্রাগের মাঠ থেকে ফিরেছে ৩-১ গোলে হেরে গেছে ইতালিয়ান ক্লাবটি। ঘরের মাঠে গোলোৎসব করা জেনিত সেন্ট পিটার্সবার্গ ৫-০ ব্যবধানে হারিয়েছে এজেডকে।
/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম