গোলদাতা খুঁজছেন সেইন্টফিট!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৬, ২০:০৯আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ২০:১১

গোলদাতা খুঁজছেন সেইন্টফিট! ফরোয়ার্ড তো অনেক আছে। কিন্তু গোল করতে পারার মতো  ফরোয়ার্ড বা স্ট্রাইকার কই? এ প্রশ্নের উত্তর খুঁজছেন জাতীয় ফুটবল দলের বেলজিয়ান হেড কোচ টম সেইন্টফিট। ভুটানের বিপক্ষে আগামী ১০ অক্টোবরের ম্যাচের জন্য প্রস্ততি শুরু করছেন তিনি। যেই ধারাবাহিকতায় রবিবার কমলাপুর স্টেডিয়ামের কৃত্রিম টার্ফের  অনুশীলনে তীক্ষ্ণ চোখ রেখেছিলেন প্রাথমিক দলে ঠাঁই পাওয়া ফরোয়ার্ড-স্ট্রাইকারদের ওপর।

তার দলে আছেন অভিজ্ঞ নাম এমিলি, এনামুল- যারা জাতীয় দলের হয়ে খেলেছেন অনেক ম্যাচ। আছেন জাফর ইকবাল, আবদুল্লাহর মতো নবীনরা।  যেখান থেকে গোলদাতা খুঁজছেন বেলজিয়ান কোচ, ‘আমার কয়েকজন গোলদাতা বের করতে হবে। আমি এখন সে চেষ্টাই করছি। দলে এমিলি আছে, এনামুল আছে যারা অভিজ্ঞ। যদিও এনামুল ক্লাবে ফরোয়ার্ড লাইনে খেলেনি তবে তার গোল করার ক্ষমতা আছে। রনি লিগে দুই ম্যচে গোল করেছে। জাফর ইকবাল ও আবদুল্লাহও গোল পেয়েছে; যা খুবই ভালো লক্ষণ। ভুটানের বিপক্ষে আমাদের একটিই লক্ষ্য- আমাদের গোল করতে হবে।’

যেহেতু সামনে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ তাই গোলের ওপরই বেশি নজর দিচ্ছেন কোচ। ৭ সেপ্টেম্বর নিজ মাঠে গোলশূন্য ড্র করে বাংলাদেশ এখন কিছুটা ব্যাকফুটে। তবে খেলা গোলশূন্য ভাবে শেষ হলে ভাগ্য নির্ধারিত হবে পেনাল্টি শুটআউটে। আর ১-১ বা যে কোনও ব্যবধানে ড্র হলে বাইরের মাঠে গোল করার সুবাদে জয়ী বলে গন্য হবে বাংলাদেশ।

দলের গঠন সম্পর্কে সেইন্টফিট বলেন, ‘যেহেতু আমরা তিনদিন আগে ভুটান যাবো তাই ২৩ সদস্যের স্কোয়াডে তিনজন গোলরক্ষক অবশ্যই থাকবে।কারণ অনুশীলনে গোলরক্ষকদের ইনজুরিতে পরার আশঙ্কা থাকে। তবে আমি বৃহস্পতিবারের আগে দল চূড়ান্ত করতে পারছি না। দল নিয়ে আমাকে গভীরভাবে চিন্তা করতে হবে।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম