প্রায় এক দশকে এমনভাবে হারেনি বার্সা!

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০১৬, ১২:৫৭আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৫:১৫

প্রায় এক দশকে এমনভাবে হারেনি বার্সা! চোটের কারণে একাদশে ছিলেন না প্রাণভোমরা লিওনেল মেসি। আর তাতেই এমন হারের লজ্জা পেলো স্প্যানিশ জায়ান্টরা! রবিবার লা লিগায় সেল্টা ভিগোর কাছে ৪-৩ গোলে হেরেছে বার্সেলোনা। যেই হারের ঘটনা গত প্রায় এক দশকেও দেখেনি বার্সা ভক্তরা। কারণ প্রথমার্ধেই হজম করতে হয়েছে ৩ গোল! আর প্রায় এক দশক পর এই প্রথম এমন বাহারি গোল হজম করার দৃশ্য দেখেছে স্প্যানিশ জায়ান্টরা।

এর আগে সর্বশেষ ২০০৭ সালে ভিয়ারিয়ালের কাছে ৩-১ গোলে হেরেছিল বার্সা।

আগের দিন আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ ড্র করায় এই ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারতো বার্সেলোনা। কিন্তু সেটি আর হতে দেয়নি সেল্টা ভিগো। এই অর্ধের ৩৩ মিনিটে ম্যাথিউর আত্মঘাতী গোলসহ ভিগোর পক্ষে গোল করেন সিস্টো (২২ মি.), আসপাস (৩১ মি.)।

দ্বিতীয়ার্ধে অবশ্য তিনটি গোল শোধ করে এনরিকের শিষ্যরা। যেখানে জোড়া গোল করেন পিকে (৫৮ মি., ৮৭মি.) ও একটি করেন নেইমার (৬৪ মি.)। আর এই অর্ধে আরও একবার বার্সার জালে বল পাঠায় সেল্টা ভিগো। ৭৭ মিনিটে গোল করেন হারনানদেজ।

এই ম্যাচে পিকের জোড়া গোলটি ছিল কাতালানদের হয়ে প্রথম জোড়া গোলের কীর্তি! কিন্তু তাতেও হার এড়াতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের