আন্তর্জাতিক ফুটবলে ‍দলকে রাখাই এমিলির প্রেরণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৬, ১৮:৫৬আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৮:৫৮

এমিলি ভুটানের বিপক্ষে এশিয়া কাপ প্লে-অফ-২-এ হেরে গেলে বাংলাদেশকে বেশ কিছুদিন থাকতে হবে আন্তর্জাতিক ফুটবলের বাইরে।  আর এই অবস্থা থেকে দলকে উদ্ধার করাটাই এখন দলের মূল প্রেরণা হিসেবে দেখছেন অভিজ্ঞ ফরোয়ার্ড এমিলি।

আজ মঙ্গলবার কমলাপুরে অনুশীলনের সময় জাতীয় দলের এই তারকা ফুটবলার বলেন, ‘কোচ কিন্তু আসলে অনেক কিছু চিন্তা করেই আমাদের সিনিয়র কয়েকজন ফুটবলারকে ডেকে পাঠিয়েছেন। কারণ ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা যদি আমরা হেরে যাই তাহলে অনেকদিন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবো না। একজন ফুটবলার হিসেবে এটা আমাদের জন্য অনেক বড় একটা ধাক্কা। আর আমরা সেই অবস্থা চাই না।’

দল যে গোল করতে পারছে না সেটি ভালোভাবেই জানা আছে এমিলির। সেটি মাথায় রেখেই এগিয়ে যেতে চান তিনি, ‘ফুটবলে আক্রমণভাগের সব থেকে বেশি গুরুত্ব থাকে । যেখানে প্রতিনিয়ত পারফর্ম করতেহয়। প্রতিদিনই গোল করতে হয় একজন স্ট্রাইকারকে। গোল না পেলে ম্যাচ জেতা যাবে না এবং স্ট্রাইকারদের নিয়ে কথা উঠবেই। আশা করি এ অবস্থা আমরা কাটিয়ে উঠবো।’

ঢাকায় ভুটানের বিপক্ষে ব্যর্থতা ভুলে যেতে চান এমিলি। উল্টো অ্যাওয়ে ম্যাচ নিয়েই ভাবনা তার, ‘হোম ম্যাচটায় প্রচুর সুযোগ পেয়েছিলাম। সুযোগগুলো কাজে লাগিয়ে ম্যাচটা জিততে পারলে অ্যাওয়ে ম্যাচ নিয়ে এত চিন্তা করতে হতো না। আর এখন ওরা তো হোমের একটা সুবিধা পাবেই।’

ভুটানে আপাতত ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। কিন্তু তাতেও বিচলিত নন এমিলি। সেটি কাটিয়ে উঠে জিততে চান এই ম্যাচ, ‘ভুটানে অনেক ঠাণ্ডা। আমি বলবো যে এই কন্ডিশনে খেলতে কারও কষ্ট হবার কথা নয়। যদিও দম নিতে একটু সমস্যা হয়, তবুও দুই তিন আগে সেখানে গেলে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া যাবে। আমি মনে করি এটা বড় কোনও সমস্যা হবে না। আমরা দলকে জেতাবার জন্যই ভুটানে যাবো।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম