পর্তুগালের জার্সিতে ফিরছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০১৬, ১৮:০৯আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৮:১২

পর্তুগালের জার্সিতে ফিরছেন রোনালদো ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে হাঁটুতে চোট পেয়ে সেই যে মাঠের বাইরে চলে গেলেন, আর ফেরেননি পর্তুগালের জার্সিতে। চোট কাটিয়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে ফিরলেও জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোর। অতঃপর ফিরছেন তিনি শুক্রবারের ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাই ম্যাচ দিয়ে। ইতিমধ্যে পর্তুগালের অনুশীলনে যোগ দিয়েছেন রিয়াল উইঙ্গার।

এই রাউন্ডে দুটি বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে ইউরো চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে আন্দোরার বিপক্ষে ম্যাচ শেষের তিন দিন পর মুখোমুখি হবে ফ্যারো আইল্যান্ডের। ওই ম্যাচের জন্য নিজেকে তৈরি করতে পর্তুগিজ সতীর্থদের সঙ্গে মঙ্গলবার কঠোর অনুশীলন করেছেন রোনালদো। ফর্ম ফিরে পাওয়াটাও যে জরুরি তার জন্য। ফ্রান্সের বিপক্ষে্ ইউরো ফাইনালে চোট পাওয়ায় মাঠের বাইরে কাটাতে হয়েছিল তাকে অনেক দিন। ১০ সেপ্টেম্বর ওসাসুনার বিপক্ষে গোল নিয়ে ফিরলেও এর পর থেকে ছন্দে নেই ‘সিআরসেভেন’। চ্যাম্পিয়নস লিগে দুইবার লক্ষ্যভেদ করলেও লা লিগায় আর পাননি গোলের দেখা। জাতীয় দল পর্তুগালের জার্সিতে নতুন করে ফেরার মিশনে নিশ্চিতভাবেই চেনা চেহারায় ফিরতে চান তিনবারের ব্যালন ডি’অর জয়ী।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম