বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয় পেয়েছে জার্মানি ও ইংল্যান্ড। ইউরোপীয় বাছাইয়ে জার্মানি ৩-০ গোলে চেক প্রজাতন্ত্রকে ও মাল্টাকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।
এই দলটির বিপক্ষেই ২০০৭ সালে দেশের মাঠে হারের মুখ দেখেছিল জার্মানরা। তাই এবার আর প্রতিপক্ষকে সুযোগ দেয়নি জার্মানি। হামবুর্গে প্রতিপক্ষের ওপর শুরু থেকেই চেপে খেলে বিশ্বচ্যাম্পিয়নরা। যেখানে জোড়া গোল করেন মুলার (১৩ ও ৬৫ মিনিট) আর একটি করেন টনি ক্রুস (৪৯ মিনিট)।
একইভাবে জয় পেয়েছে ইংলিশরাও। তবে জয়টা সহজ ছিল না। কষ্টে পাওয়া জয়ে তাদের পক্ষে গোল করেন স্টারিজ (২৯ মিনিট) ও আলি (৩৮ মিনিট)। আর এই ম্যাচে অধিনায়ক রুনি ছিলেন নিষ্প্রভ। সেভাবে আলো ছড়াতে না পারায় তাকে দুয়ো দিতেও ছাড়েনি দর্শকরা। এমনকি এমন পারফরম্যান্সে রুনির ক্যারিয়ারের শেষ দেখে ফেলছে ব্রিটিশ গণমাধ্যম!
/এফআইআর/








