নেইমারকে ছাড়াই শীর্ষে উঠলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০১৬, ০৮:৪৮আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ০৮:৫১

নেইমারকে ছাড়াই শীর্ষে উঠলো ব্রাজিল লিওনেল মেসিকে ছাড়া পারেনি আর্জেন্টিনা। ব্রাজিল পেরেছে নেইমার ছাড়া। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের এবারের রাউন্ডের ম্যাচে মেসি নেই চোটের কারণে। তার বার্সেলোনা সতীর্থ নেইমার অবশ্য ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি কার্ড সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে। দলের সেরা অস্ত্রকে ছাড়াও অবশ্য জয়রথ থামেনি ব্রাজিলের। ভেনিজুয়েলার মাঠ থেকে ২-০ গোলের জয় তো পেয়েছেই, সঙ্গে আবার ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবারের মতো বসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

মেরিদার ম্যাচের অষ্টম মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন গ্যাব্রিয়েল হেসুস। বলিভিয়ার বিপক্ষেও লক্ষ্যভেদ করা এই ফরোয়ার্ড ভেনিজুয়েলার গোলরক্ষক হের্নান্দেসের দেওয়া ‘উপহার’টা লুফে নিয়েছেন দারুণভাবে। সতীর্থ এক খেলোয়াড়ের ব্যাক পাস ধরে সামনে বাড়িয়েছিলেন হের্নান্দেস, যদিও বল সরাসরি যায় হেসুসের পায়ে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অসাধারণ এক চিপে বল জালে পাঠিয়ে দেন ভেনিজুয়েলার গোলরক্ষকের মাথার ওপর দিয়ে। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উইলিয়ান। রেনাতো অগাস্তোর ক্রস বক্সের ভেতর থেকে আড়াআড়ি শটে জালে জড়ান চেলসি মিডফিল্ডার।

এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষে বসলো ব্রাজিল। তাদের এই সুযোগটা করে দিয়েছে অবশ্য উরুগুয়ে! এগিয়ে থেকেও যে তারা আগের ম্যাচে ২-২ গোলে ড্র করে ফিরেছে কলম্বিয়ার মাঠ থেকে। শুরুতে অ্যাবেল অগুইলারের লক্ষ্যভেদে ১৫ মিনিটে স্বাগতিকরা এগিয়ে গেলেও ২৭ মিনিটে সমতায় ফেরে উরুগুয়ে ক্রিস্তিয়ান রোদ্রিগেসের গোলে। এর পর ৭৩ মিনিটে তো এগিয়েই গিয়েছিল সফরকারীরা লুই সুয়ারেসের লক্ষ্যভেদে। কিন্তু শেষ বাঁশি বাজার মিনিট ছয়েক আগে ইয়েরি মিনা জাল খুঁজে পেলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় উরুগুয়েকে। তাতে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে তাদের।
/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম