রোনালদোর মানসিকতা ১২ বছরের ‍শিশুর মতো!

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০১৬, ২০:২৮আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ২০:৩৮

রোনালদোর মানসিকতা ১২ বছরের ‍শিশুর মতো! ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁড় সমর্থক না হলে ম্যাডস টিম নামটা কারও শোনার কথা নয়। ২০০০ থেকে ২০০৬ পর্যন্ত তিনি ছিলেন ম্যানইউয়ের খেলোয়াড়। ডেনিশ এই ফরোয়ার্ডই ক্রিস্তিয়ানো রোনালদোর মানসিকতাকে ‘১২ বছরের শিশুর’ মতো উল্লেখ করেছেন তার আত্মজীবনীতে! যদিও টিমের বিশ্বাস পর্তুগিজ যুবরাজের স্বার্থপর আচরণই তাকে বসিয়েছে সাফল্যের শিখরে।

২০০০ সালে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দিলেও ছয় বছরের ম্যানইউ ক্যারিয়ারে খেলেছেন মাত্র এক ম্যাচ। বেশিরভাগ সময় ধারে অন্য ক্লাবের হয়ে খেলা টিমের অবশ্য মনে পড়ে ড্রেসিং রুমে রোনালদোর সঙ্গে কাটানো সময়ের কথা। খুব কাছ থেকে তাই দেখেছেন রোনালদোর আত্মকেন্দ্রিক মানসিকতা। সেই অভিজ্ঞতাই ভাগাভাগি করেছেন তার আত্মজীবনীতে, “দলীয় প্রচেষ্টায় খেলার যে চলন, সেটা থেকে সে একেবারে আলাদা। তার বিষয়টা হলো শুধু ‘আমি, আমি, আমি’। এত এত সাফল্য পাওয়ার পরও এখনও সে বিরক্ত হয় যদি তার বদলে কোনও সতীর্থ গোল পায়।’ এ কারণেই রোনালদোর মানসিকতা নিয়ে তার ধারণা, ‘মানসিকভাবে ও আমাকে মনে করিয়ে দেয় আমার ১২ বছর বয়সের কথা। আমার তো মনে হয় রোলালদো কাউকে পাত্তাই দেয় না যে, কে কি ভাবলো তাকে নিয়ে। পেশাদারী ক্যারিয়ারে তার এভাবে টিকে থাকার অন্যতম কারণও এটি।।’

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম