চ্যাম্পিয়নস লিগ জিততে মরিয়া নেইমার

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০১৬, ১৯:৪০আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৯:৪২

চ্যাম্পিয়নস লিগ জিততে মরিয়া নেইমার ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার প্রথম মৌসুমেই জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। প্রথমবারে বাজিমাত করেও মন ভরেনি নেইমারের। ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুটটা আবার চান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি মৌসুমেই সেটা পাওয়ার জন্য মরিয়া বার্সেলোনা তারকা।

বুধবার চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটির। এই ম্যাচ দিয়ে সাবেক খেলোয়াড় ও কোচ পেপ গার্দিওলার সঙ্গে আবার দেখা হয়ে যাচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের। ২০১৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর এবার দ্বিতীয়বার গার্দিওলা প্রতিপক্ষ দলের কোচ হয়ে দ্বিতীয়বার আসছেন ন্যু ক্যাম্পে। তার ছোঁয়ায় বদলে যাওয়া সিটিজেনদের বিপক্ষে কঠিন ম্যাচই অপেক্ষা করছে কাতালানদের। যদিও শুধু এই ম্যাচ নয়, এবারের চ্যাম্পিয়নস লিগটাই জেতার কথা জানিয়েছেন নেইমার। ইতিমধ্যে একবার ট্রফিটি জেতা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দ্বিতীয়টির জন্য আছেন মুখিয়ে, ‘এখানে আমার প্রথম মৌসুমেই জিতেছিলাম চ্যাম্পিয়নস লিগ। যদিও এটা আরও একবার জেতার জন্য আমি মরিয়া হয়ে আছি।’ সঙ্গে যোগ করলেন, ‘আপনি যখন ট্রফিটা জিতবেন, তখন একবারের জন্যও মনে হবে না যে লক্ষ্য পূরণ করে ফেললেন। বরং মনে হবে অর্জনের এই ধারা যেন ধরে রাখতে পারি, কারণ শিরোপা জেতার অনুভূতিটাই অন্যরকম।’

বার্সেলোনায় তার বেশি দিন হয়নি। ২০১৪ সালে যোগ দিয়েছেন নেইমার ন্যু ক্যাম্পে। এখানে এসে পেয়েছেন মেসি-ইনিয়েস্তাদের মতো খেলোয়াড়দের। যাদের এত এত সাফল্যের পরও শেষ হয় না শিরোপা জেতার ক্ষুধা। চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য এতটা মুখিয়ে থাকার কারণ ব্যাখ্যা দিলেন তিনি এভাবে, ‘বার্সেলোনার কিছু খেলোয়াড়ের দিকে একটু দেখুন, যারা অনেকটা সময় ধরে আছেন দলে। জিতেছেন শিরোপার পর শিরোপা, আর এটাই আমি অর্জন করতে এসেছি এখানে।’

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম