শেখ রাসেলের জন্মদিনে অপ্রতিরোধ্য রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৬, ২১:৪৮আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ২১:৫০

শেখ রাসেলের জন্মদিনে অপ্রতিরোধ্য হয়ে ওঠে মৌসুমের সেরা জয় উদযাপন করলো শেখ রাসেল ক্রীড়া চক্র। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জেবি বাংলদেশ প্রিমিয়ার লিগে রাসেল ১-০ গোলে হারিয়ে দেয় শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে।

এর আগে ১০ টি ম্যাচে একটি জয়, দুটি ড্র ও সাতটি হার নিয়ে পয়েন্ট তালিকার সর্বনিম্ন স্থানে ছিল শেখ রাসেল। মৌসুমে নিজেদের সেরা জয়ে তারা পেল ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা। শেখ রাসেলের জন্মদিনে অপ্রতিরোধ্য রাসেল

অন্যদিকে জামালের দুঃসময়ই রইলো অব্যাহত। আগের ম্যাচে মোহামেডানের কাছে হেরে টানা দ্বিতীয় হারের স্বাদ নিতে বাধ্য হলো শিরোপাধারীরা।

খেলার ১৬ মিনিটে জামালকে থমকে দেন ডিফেন্ডার হয়েও ফরোয়ার্ড হিসেবে খেলা নাসিরুল ইসলাম। মাঝমাঠ থেকে দুই জন খেলোয়াড়কে কাটিয়ে জামাল ভূইয়া ফরোযার্ড পাস দেন মোনায়েম খান রাজুকে। রাজু ডানপ্রান্ত থেকে কোনাকুণি দৌড় শুরু করা নাসিরকে থ্রু পাস দিলে নাসির ঠাণ্ডা মাথায় জামাল গোলরক্ষক হিমেলের পায়ের মাঝ দিয়ে শেখ রাসেলকে উপহার দেন ম্যাচের অগ্রগামিতা। এটিই শেষ পর্যন্ত গড়ে দেয় জয় পরাজয়ের ব্যবধান।

হাইতিয়ান ফরোযার্ড ওয়েডসন এনসেলমে, নাইজেরিয়ান এমেকা ডারলিংটন, এনামুলের অভিজ্ঞতা, সারওয়ার জামান নিপু ও রাকিব সরকারের তারুণ্য সবকিছু দিয়েই সমতা আনার চেষ্টা করলো জামাল, কিন্তু প্রথমার্ধে তারা পায়নি কোন গোলের দেখা। বরং ২৭ মিনিটে হিমেল মোনায়েম খান রাজুর জোরালো শট ফিস্ট করে কর্নার না করলে দুই গোলে এগিয়ে যেত রাসেল।

বিরতির পর একই ধারা অব্যাহত থাকে। মরনপণ চেষ্টা করেছে জামাল, কিন্তু  নিজ রক্ষনদূর্গ অটুট রাখতে দৃঢ়প্রত্যয়ী রাসেল। ৬২ মিনিটে বক্সের  ডানপ্রান্ত থেকে বাঁকানো এক ফ্রি-কিকে প্রায় সমতা এনে ফেলেছিলেন এমেকা। রাসেল গোলরক্ষক জিয়াউর রহমান শেষ মুহূর্তে ডাইভ দিয়ে বল পাঞ্চ করেন। বিপদমুক্ত হয় দল তবে পোস্টের পেছনের জাল উঁচু করার লোহায় মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয় তাকে।

পরে আর বদলায়নি ম্যাচের চিত্র। জামালের সব প্রচেষ্টাকে ব্যর্থতায় পর্যবসিত করে রাসেল হাসে জয়ের হাসি।

১১ ম্যাচে জামালের পয়েন্ট ১৯, অবস্থান চতুর্থ। রাসেলের পয়েন্ট আট ১২ দলের মাঝে তাদের অবস্থান একাদশ স্থানে।

/আরএম/এআর/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান