জুভেন্টাস-লিস্টারের জয়

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০১৬, ১৪:৩৫আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৪:৪০

জুভেন্টাসের গোলোৎসব দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল জুভেন্টাসের। একে অলিম্পিক লিওঁর মাঠে গোলের দেখা পাচ্ছিল না, এর ওপর আবার ৫৪ মিনিট থেকে খেলতে হচ্ছিল একজন খেলোয়াড় কম নিয়ে। ৬৯ মিনিটে আবার কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি তুলে নিলেন পাউলো দিবালাকে, নামালেন হুয়ান কাদরাদোকে। তাতেই পাল্টে গেল সব হিসাব। মাঠে নামার কয়েক মিনিটের মধ্যে গোল করে কলম্বিয়ান মিডফিল্ডারই যে ১-০ গোলের জয় নিশ্চিত করেছেন জুভেন্টাসের। জয় পেয়েছে লিস্টার সিটিও। ঘরের মাঠে একই ব্যবধানে ইংলিশ চ্যাম্পিয়নরা হারিয়েছে কোপেনহেগেনকে।

চ্যাম্পিয়নস লিগের আগের ম্যাচটিও জুভেন্টাস খেলেছিল প্রতিপক্ষের মাঠে গিয়ে। ডিনামো জাগরেবের বিপক্ষে অবশ্য পেয়েছিল ৪-০ গোলের বড় জয়। যদিও লিওঁর মাঠে তাদের কাজটা মোটেও সহজ ছিল না, আর সেটা টের পেয়েছে খেলার প্রথম মিনিট থেকে। ফরাসি ক্লাবটি এগিয়ে যাওয়ার অনেক সুযোগ তৈরি করেও পারেনি জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের দুর্দান্ত পারফরম্যান্সে। যার মধ্যে রয়েছে পেনাল্টি সেভও। ৩৫ মিনিটে স্বাগতিক খেলোয়াড় আলেক্সান্দ্রে লাকাজেত্তির স্পট কিক ঠেকিয়ে বুফন রক্ষা করেন ইতালিয়ান চ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত জয় হয়েছে তাদেরই। বদলি হয়ে নামার সাত মিনিটের মধ্যে কাদরাদো জাল খুঁজে পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। তাতে ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থানটাও ধরে রাখল তারা। ইতালিয়ান ক্লাবটির সমান ৭ পয়েন্ট সেভিয়ারও, যারা জাগরেবের মাঠ থেকে ফিরেছে ১-০ গোলের জয় নিয়ে, তবে স্প্যানিশ ক্লাবটি পিছিয়ে আছে গোল ব্যবধানে।

চ্যাম্পিয়নস লিগে জয়রথ ছুটছেই লিস্টারের। টানা তৃতীয় জয় পেয়েছে তারা কোপেনহেগেনকে ১-০ গোলে হারিয়ে। ৪০ মিনিটে জয় সূচক গোলটি করেছেন রিয়াদ মাহরেজ। এই জয়ে কোনও গোল হজম না করে তিন ম্যাচ শেষে ইংলিশ চ্যাম্পিয়নরা পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে। গ্রুপের অন্য ম্যাচে ক্লাব ব্রুজের মাঠ থেকে ২-১ গোলে জিতে ফিরেছে পোর্তো।

ইংল্যান্ডের আরেক ক্লাব টটেনহাম অবশ্য জিততে পারেনি। বেয়ার লেভারকুসেনের মাঠ থেকে তারা ফিরেছে গোল শূন্য ড্র করে।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম